| ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩

ভুল করে পথ হারিয়ে ফেলেছিলেন মেসিদের বাস চালক

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ ডিসেম্বর ২২ ১৬:৪৭:১৪
ভুল করে পথ হারিয়ে ফেলেছিলেন মেসিদের বাস চালক

আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’কে এ বিষয়ে নিজের অভিজ্ঞতার কথা শুনিয়েছেন জাবালা, ‘দিবাগত রাত ৩টার দিকে প্রথম দেখি ওদের (জাতীয় দল)। তখন ওরা বিমানবন্দরে নেমেছে।’

মেসিদের নিয়ে বাসটা চালিয়ে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনে (এএফএ) আসেন জাবালা। লিওনেল স্কালোনির দল সেখানে রাত্রি যাপন করেন। বেলা সাড়ে ১১টা নাগাদ মেসিদের সেখান থেকে বাসে চড়িয়ে বুয়েনস এইরেস ওবিলিস্ক চত্বরের দিকে রওনা হন জাবালা, ‘এজেইজা থেকে ওদের নিয়ে ফেডারেশনে এসেছি। খেলোয়াড়েরা সেখানে রাত্রিযাপনের পর বেলা সাড়ে ১১টা নাগাদ রিচিয়েরি মহাসড়কে যাত্রা শুরু করি।’

আর্জেন্টাইনদের উৎসব এখনো শেষ হয়নি। তবে সেই দিনটায় উৎসবের বাঁধ ভেঙে গিয়েছিল। বুয়েন্স এইরেসের সব রাস্তাঘাট ও বাসা–বাড়িতে তিল ঠাঁই ছিল না। মেসিদের উদ্‌যাপনে সঙ্গী হতে সবাই রাস্তায় নেমে এসেছিলেন।

দ্বিতল বাসটি খুব ধীরে চালান জাবালা। জনতার ঢল নামায় এ ছাড়া উপায় ছিল না। বাসের ভেতর আর্জেন্টিনার ২৬ জন জাতীয় বীর। সাবধানেই চালাতে হতো। তবে এই যাত্রা কাঙ্ক্ষিত গন্তব্যে গিয়ে শেষ হয়নি। প্রায় ৫০ লাখ মানুষ রাস্তায় নেমে পড়ায় ওবিলিস্ক স্কয়ারে আর যাওয়া হয়নি। নিরাপত্তার কথা ভেবে রিচিয়েরি মহাসড়ক থেকে হেলিকপ্টারে করে মেসিদের ফিরিয়ে নেওয়া হয় এএফএ ভবনে।

মজার ব্যাপার, জাবালা জানতেন না বাসটা নিয়ে কোথায় যেতে হবে! বাসের সামনে নিরাপত্তারক্ষীদের মোটরসাইকেলের বহর ছিল। সেই বহর যে পথে এগিয়েছে জাবালার বাসও তাদের অনুসরণ করেছে, ‘শোভাযাত্রা কোথায় শেষ হবে, তা জানতাম না। বাসের সামনে মোটরসাইকেলের বহরকে অনুসরণ করে চালিয়েছি। কোথায় যেতে হবে কেউ আমাকে বলেনি। আমি শুধু মোটরসাইকেলের বহর অনুসরণ করেছি।’

তবে জনতার ভিড়ের মধ্যে সমস্যায়ও পড়েছিলেন জাবালা। চেনা রাস্তা হলেও এত এত মানুষের ভিড়ে পথও হারিয়ে ফেলার উপক্রম হয়েছিল। ঠিকমতো চিনতে পারছিলেন না, ‘জনতার স্রোতের মধ্যে কয়েকবার মনে হয়েছে, আমি কোথায় আছি! ঠিকমতো চিনতে পারছিলাম না। আমি জানতাম রিচিয়েরির রাস্তায় আছি। পেছনে একটি ব্রিজও ফেলে এসেছি। কিন্তু নিচে (রাস্তায়) প্রচুর মানুষ থাকায় কিছুই বুঝতে পারিনি।’

জাবালা জানতেন না, মেসিরা তাঁর ছাদখোলা বাসে থাকতে ব্রিজ থেকে সমর্থকেরা সেই বাসে লাফ দিয়েছেন। এমনকি মেসিদের সঙ্গে একটা সেলফিও তুলতে পারেননি এই চালক। ‘আমি শুধু নিজের কাজটা করেছি। বাসায় ফিরে সব শুনেছি’—বলেন জাবালা। তাঁর কাছে সবচেয়ে আনন্দের বিষয় হলো, ‘বহুদিন পর দেশের সব মানুষকে একত্রে দেখেছি। সবাইকে ভীষণ সন্তুষ্ট মনে হয়েছে। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন। এটাই সবচেয়ে বড় সত্য। বাস আমি বা অন্য কেউ চালাক, তাতে কিছু যায় আসে না।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ টেস্ট ক্রিকেটে নতুন ইতিহাস গড়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এক জয় ও এক ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা বনাম এলচে

নিজস্ব প্রতিবেদক: লা লিগার ম্যাচে এলচের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে বার্সেলোনা। ম্যাচে প্রতিপক্ষকে কোনো গোলের ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...