| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

চোটের ধাক্কায় বিশ্বকাপ পরিকল্পনায় বদল আনছে আর্জেন্টিনা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ২৪ ১৪:৪৮:২০
চোটের ধাক্কায় বিশ্বকাপ পরিকল্পনায় বদল আনছে আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: ফিফা বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই বড় দুশ্চিন্তায় পড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। একের পর এক খেলোয়াড়ের চোটে রক্ষণভাগ নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে কোচ লিওনেল স্কালোনিকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড পরিকল্পনাতেও পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, কোচিং স্টাফ এবার স্কোয়াডে ডিফেন্ডারের সংখ্যা বাড়ানোর কথা ভাবছে। আগে যেখানে ৮ জন ডিফেন্ডার রাখার পরিকল্পনা ছিল, সেখানে এখন ৯ জনকে অন্তর্ভুক্ত করার আলোচনা চলছে। মূল কারণ, রক্ষণভাগে একের পর এক ইনজুরি দলের ভারসাম্যে প্রভাব ফেলছে।

সবচেয়ে বেশি উদ্বেগের কারণ হয়ে উঠেছেন অভিজ্ঞ ডিফেন্ডার ক্রিস্টিয়ান রোমেরো। হাঁটুর লিগামেন্টের চোটে দীর্ঘদিন ধরেই ভুগছেন তিনি। গত এপ্রিলে ক্লাব ফুটবলে খেলতে গিয়ে সংঘর্ষে পড়ে ইনজুরিতে আক্রান্ত হন এই সেন্টার-ব্যাক। তার শারীরিক অবস্থার উন্নতি পর্যবেক্ষণে আর্জেন্টিনার মেডিকেল টিমও বিশেষ নজর রাখছে।

এদিকে রিভার প্লেটের ডিফেন্ডার গঞ্জালো মন্তিয়েলও পেশির সমস্যায় ভুগছেন। একই সঙ্গে তরুণ মিডফিল্ডার নিকো পাজও হাঁটুর চোটে পুরোপুরি ফিট নন। ফলে বিশ্বকাপের মতো দীর্ঘ ও কঠিন প্রতিযোগিতার আগে ঝুঁকি নিতে নারাজ টিম ম্যানেজমেন্ট।

সব দিক বিবেচনায় রক্ষণভাগকে শক্তিশালী রাখতে স্কোয়াডে অতিরিক্ত একজন ডিফেন্ডার যোগ করার পরিকল্পনা করছে আর্জেন্টিনা। যদিও এবারও শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছে দলটি, তবে টুর্নামেন্ট শুরুর আগেই ইনজুরির ধাক্কা কোচিং স্টাফের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...