আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা
নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। আসন্ন নিলামকে সামনে রেখে কোন দল কাকে ধরে রেখেছে, কাকে ছেড়ে দিয়েছে এবং ট্রেডের মাধ্যমে কাদের দলে ভিড়িয়েছে, সেই তালিকা প্রকাশ করা হয়েছে।
এবারের তালিকায় রয়েছে বেশ কিছু বড় চমক। দিল্লি ক্যাপিটালস ছেড়ে দিয়েছে অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্ককে। সানরাইজার্স হায়দরাবাদ থেকে বিদায় নিয়েছেন ট্রাভিস হেড। চোটের কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ছেড়ে দিয়েছে জ্যাকব বেথেলকে। অন্যদিকে মহেন্দ্র সিং ধোনি ও আজিঙ্কা রাহানে আইপিএল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন।
আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে আইপিএল ২০২৭-এর মিনি নিলাম। তার আগে দেখে নিন ১০টি দলের ধরে রাখা, ছেড়ে দেওয়া এবং ট্রেডের মাধ্যমে খেলোয়াড় কেনাবেচার পূর্ণাঙ্গ তালিকা।
১. চেন্নাই সুপার কিংস
ধরে রেখেছে: রুতুরাজ গায়কোয়াড়, সাঞ্জু স্যামসন, আয়ুষ মাহাত্রে, উরভিল প্যাটেল, ডেওয়াল্ড ব্রেভিস, শিবম দুবে, কার্তিক শর্মা, সরফরাজ খান, রাহুল চাহার, নূর আহমেদ, শ্রেয়াস গোপাল, অংশুল কাম্বোজ, মুকেশ চৌধুরী, গুরজপনীত সিং, রামকৃষ্ণ ঘোষ, জেমি ওভারটন ও আকিল হোসেন।
ট্রেডে দলে এসেছে: লিয়াম লিভিংস্টোন ও জ্যাক এডওয়ার্ডস (সানরাইজার্স হায়দরাবাদ থেকে)।
ছেড়ে দিয়েছে: মহেন্দ্র সিং ধোনি (অবসর), আমান খান, ডিয়ান ফরেস্টার, কুলদীপ যাদব, ম্যাকনিল নরোনা, ম্যাথু শর্ট, ম্যাট হেনরি, আকাশ মাধওয়াল, প্রশান্ত বীর, স্পেনসার জনসন ও জাক ফোকস।
ট্রেডে ছেড়েছে: খলিল আহমেদ ও নাথান এলিস।
নিলামে অবশিষ্ট অর্থ: ২৮.০৫ কোটি রুপি।
২. মুম্বাই ইন্ডিয়ানস
ধরে রেখেছে: রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, জাসপ্রিত বুমরা, তিলক ভার্মা, নমন ধীর, রায়ান রিকেলটন, শেরফান রাদারফোর্ড, কুইন্টন ডি কক, করবিন বশ, উইল জ্যাকস, শার্দুল ঠাকুর, রাজ বাওয়া, মিচেল স্যান্টনার, অশ্বানি কুমার ও রঘু শর্মা।
ট্রেডে দলে এসেছে: অর্শদীপ সিং (পাঞ্জাব কিংস থেকে)।
ছেড়ে দিয়েছে: ট্রেন্ট বোল্ট, দীপক চাহার, এএম গাজানফার, অথর্ব আঙ্কোলেকর, কেশব মহারাজ, মোহাম্মদ ইজহার, দানিশ মালেওয়ার, ময়াঙ্ক মার্কান্ডে, ময়াঙ্ক রাওয়াত, মহিপাল লোমরোর, রবিন মিনজ, রুচিত আহির ও কৃষ ভাগত।
ট্রেডে ছেড়েছে: হার্দিক পান্ডিয়া।
নিলামে অবশিষ্ট অর্থ: ৩২.৬০ কোটি রুপি।
৩. দিল্লি ক্যাপিটালস
ধরে রেখেছে: অক্ষর প্যাটেল, লোকেশ রাহুল, পৃথ্বী শ, সমীর রিজভি, আশুতোষ শর্মা, ট্রিস্টান স্টাবস, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, মুকেশ কুমার, অকিব নবী, বিপ্রজ নিগম, মাধব তিওয়ারি, ত্রিপুরানা বিজয় ও কাইল জেমিসন।
ট্রেডে দলে এসেছে: ঋষভ পান্ত (লক্ষ্ণৌ সুপার জায়ান্টস থেকে) ও জিশান আনসারি (সানরাইজার্স হায়দরাবাদ থেকে)।
ছেড়ে দিয়েছে: মিচেল স্টার্ক, নীতিশ রানা, অভিষেক পোড়েল, পাথুম নিশাঙ্কা, বেন ডাকেট, করুণ নায়ার, সাহিল পারাখ, দুশমন্ত চামিরা, রেহান আহমেদ ও অজয় মান্ডল।
ট্রেডে ছেড়েছে: থাঙ্গারাসু নাটারাজন ও কুলদীপ যাদব।
নিলামে অবশিষ্ট অর্থ: ৩৯.৫০ কোটি রুপি।
৪. লক্ষ্ণৌ সুপার জায়ান্টস
ধরে রেখেছে: মিচেল মার্শ, এইডেন মার্করাম, নিকোলাস পুরান, জশ ইংলিস, আয়ুষ বাদোনি, আবদুল সামাদ, মুকুল চৌধুরী, অক্ষত রঘুবংশী, হিম্মত সিং, শাহবাজ আহমেদ, দিগ্বেশ রাঠি, প্রিন্স যাদব, মোহসিন খান, ময়াঙ্ক যাদব, আকাশ সিং ও অর্জুন টেন্ডুলকার।
ট্রেডে দলে এসেছে: কুলদীপ যাদব (দিল্লি ক্যাপিটালস থেকে) ও স্যাম কারেন (রাজস্থান রয়্যালস থেকে)।
ছেড়ে দিয়েছে: আবেশ খান, ম্যাথু ব্রিজকে, আনরিখ নর্কিয়া, জর্জ লিন্ডে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, নমন তিওয়ারি ও আরশিন কুলকার্নি।
ট্রেডে ছেড়েছে: ঋষভ পান্ত, মোহাম্মদ শামি ও এম সিদ্ধার্থ।
নিলামে অবশিষ্ট অর্থ: ৪৭.৪৫ কোটি রুপি।
৫. পাঞ্জাব কিংস
ধরে রেখেছে: শ্রেয়াস আইয়ার, প্রিয়াংশ আরিয়া, প্রভসিমরন সিং, শশাঙ্ক সিং, মুশির খান, বিষ্ণু বিনোদ, কুপার কনোলি, মার্কাস স্টয়নিস, আজমতউল্লাহ ওমরজাই, মার্কো ইয়ানসেন, সূর্যাংশ শেডগে, জেভিয়ার বার্টলেট, বেন ডোয়ারশুইস, যশ ঠাকুর, ব্যাসক বিজয়কুমার, যুজবেন্দ্র চাহাল, হরপ্রীত ব্রার ও হারনুর সিং।
ট্রেডে দলে এসেছে: হার্দিক পান্ডিয়া (মুম্বাই ইন্ডিয়ানস থেকে)।
ছেড়ে দিয়েছে: নেহাল ওয়াধেরা, লকি ফার্গুসন, মিচেল ওয়েন, পায়লা অবিনাশ, প্রবীণ দুবে ও বিশাল নিশাদ।
ট্রেডে ছেড়েছে: অর্শদীপ সিং।
নিলামে অবশিষ্ট অর্থ: ১৮.৬০ কোটি রুপি।
৬. রাজস্থান রয়্যালস
ধরে রেখেছে: রিয়ান পরাগ, যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, ধ্রুব জুরেল, শুভম দুবে, আমান রাও, লুয়ান-দ্রে প্রিটোরিয়াস, ডোনোভান ফেরেইরা, দাসুন শানাকা, রবীন্দ্র জাদেজা, রবি বিষ্ণোই, যশরাজ পুনজা, ইমানজত চাহাল, জোফ্রা আর্চার, ব্রিজেশ শর্মা, সন্দীপ শর্মা ও সুশান্ত মিশ্র।
ট্রেডে দলে এসেছে: মোহাম্মদ শামি ও এম সিদ্ধার্থ (লক্ষ্ণৌ সুপার জায়ান্টস থেকে)।
ছেড়ে দিয়েছে: শিমরন হেটমায়ার, নান্দ্রে বার্গার, অ্যাডাম মিলনে, কুয়েনা মাফাকা, তুষার দেশপান্ডে, কুলদীপ সেন, যুধবীর সিং, ভিগনেশ পুথুর ও রবি সিং।
ট্রেডে ছেড়েছে: স্যাম কারেন।
নিলামে অবশিষ্ট অর্থ: ২৭.০৫ কোটি রুপি।
৭. সানরাইজার্স হায়দরাবাদ
ধরে রেখেছে: প্যাট কামিন্স, অভিষেক শর্মা, ইশান কিষান, হেনরিখ ক্লাসেন, নীতিশ কুমার রেড্ডি, ব্রাইডন কার্স, সালিল অরোরা, অনিকেত ভার্মা, হর্ষ দুবে, স্মরণ রবিচন্দ্রন, প্রফুল হিঙ্গে, সাকিব হুসেন, শিবাং কুমার, ক্রেইনস ফুলেত্রা ও ঈশান মালিঙ্গা।
ট্রেডে ছেড়েছে: হার্শাল প্যাটেল, জিশান আনসারি, লিয়াম লিভিংস্টোন ও জ্যাক এডওয়ার্ডস।
ছেড়ে দিয়েছে: ট্রাভিস হেড, কামিন্দু মেন্ডিস, জয়দেব উনাদকাট, দিলশান মাদুশঙ্কা, ওঙ্কার তারমালে, অমিত কুমার, শিবম মাভি, জেরাল্ড কোয়েটজি ও ডেভিড পেইন।
নিলামে অবশিষ্ট অর্থ: ৪০.১৫ কোটি রুপি।
৮. রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
ধরে রেখেছে: বিরাট কোহলি, রজত পাতিদার, ফিল সল্ট, দেবদূত পাডিক্কাল, জিতেশ শর্মা, টিম ডেভিড, ক্রুনাল পান্ডিয়া, রোমারিও শেফার্ড, জশ হ্যাজলউড, ভুবনেশ্বর কুমার, সুযশ শর্মা, অভিনন্দন সিং, রাসিখ সালাম, ভেঙ্কটেশ আইয়ার, জ্যাকব ডাফি, জর্ডান কক্স, ভিকি ওস্তওয়াল, কণিষ্ক চৌহান ও যশ দয়াল।
ছেড়ে দিয়েছে: জ্যাকব বেথেল, রিচার্ড গ্লিসন, মঙ্গেশ যাদব, সাত্ত্বিক দেশওয়াল, ভিহান মালহোত্রা ও স্বপ্নিল সিং।
নিলামে অবশিষ্ট অর্থ: ১৪.১৫ কোটি রুপি।
৯. গুজরাট টাইটানস
ধরে রেখেছে: শুভমান গিল, সাই সুদর্শন, রাহুল তেওয়াতিয়া, কুমার কুশাগ্র, অনুজ রাওয়াত, জস বাটলার, টম ব্যান্টন, গ্লেন ফিলিপস, ওয়াশিংটন সুন্দর, আর সাই কিশোর, মানব সুতার, রশিদ খান, জয়ন্ত যাদব, জেসন হোল্ডার, কাগিসো রাবাদা, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণ, গুরনুর ব্রার, অশোক শর্মা, আরশাদ খান, পৃথ্বীরাজ ইয়ারা ও নিশান্ত সিন্ধু।
ট্রেডে দলে এসেছে: হার্শাল প্যাটেল (সানরাইজার্স হায়দরাবাদ থেকে)।
ছেড়ে দিয়েছে: ইশান্ত শর্মা, লুক উড, কুলবন্ত খেজরোলিয়া, শাহরুখ খান ও কনর এস্টারহুইজেন।
নিলামে অবশিষ্ট অর্থ: ৮.৭৫ কোটি রুপি।
১০. কলকাতা নাইট রাইডার্স
ধরে রেখেছে: ক্যামেরন গ্রিন, সুনীল নারিন, রিংকু সিং, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা, ফিন অ্যালেন, মণীশ পাণ্ডে, রোভম্যান পাওয়েল, অংকৃষ রঘুবংশী, রামানদীপ সিং, টিম সাইফার্ট, সার্তক রঞ্জন, অনুকূল রায়, বৈভব অরোরা, সৌরভ দুবে, কার্তিক ত্যাগী ও প্রশান্ত সোলাঙ্কি।
ছেড়ে দিয়েছে: আজিঙ্কা রাহানে (অবসর), আকাশ দীপ, ব্লেসিং মুজারাবানি, দক্ষ কামরা, লুভনিথ সিসোদিয়া, মাথিশা পাথিরানা, মুস্তাফিজুর রহমান, নবদীপ সাইনি, রাচিন রবীন্দ্র, রাহুল ত্রিপাঠি, তেজস্বী সিং ও উমরান মালিক।
নিলামে অবশিষ্ট অর্থ: ৪১.৬৫ কোটি রুপি।
আইপিএল ২০২৭ মিনি নিলামে কোন দলের হাতে কত টাকা?
১০টি ফ্র্যাঞ্চাইজির নিলামের আগে অবশিষ্ট অর্থের তালিকা:
১. চেন্নাই সুপার কিংস: ২৮.০৫ কোটি রুপি
২. মুম্বাই ইন্ডিয়ানস: ৩২.৬০ কোটি রুপি
৩. দিল্লি ক্যাপিটালস: ৩৯.৫০ কোটি রুপি
৪. লক্ষ্ণৌ সুপার জায়ান্টস: ৪৭.৪৫ কোটি রুপি
৫. পাঞ্জাব কিংস: ১৮.৬০ কোটি রুপি
৬. রাজস্থান রয়্যালস: ২৭.০৫ কোটি রুপি
৭. সানরাইজার্স হায়দরাবাদ: ৪০.১৫ কোটি রুপি
৮. রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু: ১৪.১৫ কোটি রুপি
৯. গুজরাট টাইটানস: ৮.৭৫ কোটি রুপি
১০. কলকাতা নাইট রাইডার্স: ৪১.৬৫ কোটি রুপি
সব মিলিয়ে এবারের মিনি নিলামের আগে দলগুলোর খেলোয়াড় ধরে রাখা ও ছেড়ে দেওয়ার তালিকায় বড় ধরনের পরিবর্তন দেখা যাচ্ছে। বিশেষ করে মিচেল স্টার্ক, ট্রাভিস হেড ও মুস্তাফিজুর রহমানের মতো পরিচিত ক্রিকেটারদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলামের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। এখন দেখার বিষয়, ১৬ ডিসেম্বরের নিলামে কোন দল কাকে দলে ভেড়ায়।
আয়শা/
