| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল 

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ২২ ০৭:৫৬:২৫
৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল 

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। নিজেদের মাঠে প্লে-অফ সিরিজের প্রথম ম্যাচেই ১০ জনের দলে পরিণত হওয়া মায়ামিকে ৩-০ গোলে হারিয়েছে কলম্বাস ক্রু। শনিবারের (২১ নভেম্বর) এই হারে সিরিজে পিছিয়ে পড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।

মায়ামির নিউ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে কলম্বাসের হয়ে জোড়া গোল করেন চিলির ফরোয়ার্ড গনসালো তাপিয়া। অন্য গোলটি করেন তাহা হারব্রুন। এই জয়ের ফলে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল ২০২৩ সালের চ্যাম্পিয়ন কলম্বাস।

শুরুতেই পেনাল্টি থেকে গোল কলম্বাসের

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কলম্বাস। প্রথমার্ধের শুরুতে প্রতিপক্ষের গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ারের ফাউলের শিকার হয়ে পেনাল্টি আদায় করেন গনসালো তাপিয়া। স্পটকিক থেকে নিজেই গোল করে দলকে এগিয়ে দেন চিলির এই ফরোয়ার্ড।

এরপর ম্যাচে ফেরার চেষ্টা করে মায়ামি। কিন্তু ৩৬ মিনিটে বড় ধাক্কা খায় স্বাগতিকরা। কলম্বাসের স্টিফেন মোরেইরার ওপর বিপজ্জনক ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন মায়ামির গনসালো লুহান। ফলে বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয় মেসিদের।

মেসির ফ্রি-কিক ঠেকালেন কলম্বাস গোলরক্ষক

সমতায় ফেরার জন্য একাধিক সুযোগ তৈরি করেছিল মায়ামি। তবে কলম্বাসের গোলরক্ষক প্যাট্রিক শুল্টে দারুণভাবে সামাল দেন প্রতিপক্ষের আক্রমণ। মেসির পরিচিত ফ্রি-কিক থেকেও গোল হতে দেননি তিনি।

প্রথমার্ধের শেষ দিকে উত্তেজনা আরও বাড়ে। তাপিয়ার মুখের দিকে থ্রো-ইন ছুড়ে দেওয়ার ঘটনায় লাল কার্ড দেখার ঝুঁকিতে পড়েছিলেন মেসি। তবে শেষ পর্যন্ত মাঠে থাকতে পারেন আর্জেন্টাইন তারকা।

দ্বিতীয়ার্ধে ছয় মিনিটে দুই গোল

বিরতির পর ১০ জনের মায়ামির বিপক্ষে আরও ভয়ংকর হয়ে ওঠে কলম্বাস। ৫২ মিনিটে দ্রুতগতির পাল্টা আক্রমণ থেকে গোল করেন তাহা হারব্রুন। এর মাত্র ছয় মিনিট পর, ৫৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-০ করেন তাপিয়া।

এরপর আর ম্যাচে ফিরতে পারেনি মায়ামি। শেষ পর্যন্ত বড় জয় নিয়ে মাঠ ছাড়ে কলম্বাস ক্রু।

পরের ম্যাচেই বিদায়ের শঙ্কা মেসিদের

এই হারের ফলে তিন ম্যাচের প্লে-অফ সিরিজে কঠিন পরিস্থিতিতে পড়েছে ইন্টার মায়ামি। আগামী শুক্রবার (২৭ নভেম্বর) কলম্বাসের মাঠে সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। ওই ম্যাচে জিতলে সেমিফাইনালে ওঠার সুযোগ ধরে রাখবে মেসির দল। আর কলম্বাস জিতলে প্লে-অফ থেকে বিদায় নিতে হবে মায়ামিকে।

এমএলএস প্লে-অফে অন্য ম্যাচের ফল

শনিবারের অন্য ম্যাচে ওয়েস্টার্ন কনফারেন্সের সিরিজের প্রথম খেলায় পোর্টল্যান্ডকে ৩-০ গোলে হারিয়েছে ডালাস। উরুগুয়ের মিডফিল্ডার হোয়াকিন ভ্যালিয়েন্তে ৫৩ ও ৫৫ মিনিটে দুটি গোল করেন। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে স্যামুয়েল সার্ভার আরও একটি গোল যোগ করেন।

অন্যদিকে নিউ ইংল্যান্ড ২-০ গোলে হারিয়েছে ফিলাডেলফিয়াকে। ম্যাচের ১০ মিনিটে পেটন মিলারের শট প্রতিপক্ষের ডিফেন্ডার নাথান হ্যারিয়েলের গায়ে লেগে জালে যায়। ৭৩ মিনিটে জ্যাক হ্যারিসনের পাস থেকে নিজেই গোল করে ব্যবধান বাড়ান ১৯ বছর বয়সী মিলার।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...