৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ, জানুন ফলাফল
নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা ও অতিরিক্ত ৫ মিনিটেও আর কোনো গোল না হওয়ায় এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে চারবারের অনূর্ধ্ব-১৭ বিশ্বচ্যাম্পিয়নরা।
কাতারের আল রাইয়ানের অ্যাসপায়ার জোনে গ্রুপ ‘আই’-এর ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। ম্যাচের ২৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে দেয় তারা। তবে প্রথমার্ধ শেষ হওয়ার আগে ঘুরে দাঁড়ায় আয়ারল্যান্ড। ৪১ মিনিটে গোল করে ম্যাচে সমতা ফিরিয়ে আনে দলটি।
প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলের সমতায়। ফলে দ্বিতীয়ার্ধে দুই দলই জয়ের লক্ষ্যে নতুন করে লড়াই শুরু করে।
ম্যাচের ৭১ মিনিটে দ্বিতীয় গোল করে আবারও এগিয়ে যায় ব্রাজিল। এরপর সমতায় ফেরার জন্য চেষ্টা চালায় আয়ারল্যান্ড। অন্যদিকে ব্যবধান ধরে রেখে জয় নিশ্চিত করার দিকে মনোযোগ দেয় ব্রাজিল।
নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে অতিরিক্ত ৫ মিনিটেও কোনো দল আর গোলের দেখা পায়নি। ফলে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।
গ্রুপ ‘আই’-তে ব্রাজিল ও আয়ারল্যান্ডের সঙ্গে রয়েছে তানজানিয়া ও কোস্টারিকা। গ্রুপ পর্বে ব্রাজিলের পরবর্তী ম্যাচ ২৪ নভেম্বর তানজানিয়ার বিপক্ষে এবং ২৭ নভেম্বর কোস্টারিকার বিপক্ষে। অন্যদিকে আয়ারল্যান্ড ২৪ নভেম্বর কোস্টারিকা ও ২৭ নভেম্বর তানজানিয়ার মুখোমুখি হবে।
আয়শা/
