অনূর্ধ্ব-১৭
৮০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম আরব আমিরাত; Live দেখুন এখানে
নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। ম্যাচের ৮০ মিনিটের খেলা শেষ হয়েছে। এখন পর্যন্ত গোলের দেখা পায়নি বাংলাদেশ। অন্যদিকে ৬৩ মিনিটে গোল করে এগিয়ে গেছে আরব আমিরাত।
ম্যাচের প্রথমার্ধে দুই দলই গোলের সুযোগ তৈরির চেষ্টা করে। তবে বিরতির আগে কোনো দলই জালের দেখা পায়নি। ফলে প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৩ মিনিটে গোল করে এগিয়ে যায় সংযুক্ত আরব আমিরাত। এরপর সমতায় ফেরার জন্য আক্রমণ বাড়ানোর চেষ্টা করে বাংলাদেশ। কিন্তু ৮০ মিনিটের খেলা শেষ হলেও গোলের দেখা পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের বাকি সময়ে বাংলাদেশ সমতায় ফিরতে পারে কি না, এখন সেটিই দেখার অপেক্ষা।
লাইভ দেখবেন যেভাবে
বাংলাদেশ-আরব আমিরাত ম্যাচটি অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম Smashi TV-তে সরাসরি দেখার সুযোগ রয়েছে।
ফ্রিতে এই ম্যাচ দেখতে জিমেল দিয়ে অবশ্যই সাইন আপ করে নিতে হবে
এই ম্যাচ টি লাইভ দেখতে এখানে ক্লিক করুন-
আয়শা/
