| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনূর্ধ্ব-১৭

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, বাংলাদেশ বনাম আরব আমিরাত; Live দেখুন এখানে

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ২০ ২২:২৫:৪৯
দ্বিতীয়ার্ধের খেলা শুরু, বাংলাদেশ বনাম আরব আমিরাত; Live দেখুন এখানে

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু হয়েছে। বিরতির আগে দুই দল গোল করতে না পারায় দ্বিতীয়ার্ধের শুরুতেও স্কোরলাইন বাংলাদেশ ০-০ সংযুক্ত আরব আমিরাত।

শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটে সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহর এমিরেটস ক্লাব স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়।

প্রথমার্ধে দুই দলই গোলের জন্য চেষ্টা করলেও কোনো দল জালের দেখা পায়নি। ফলে গোলশূন্য সমতা নিয়েই বিরতিতে যায় বাংলাদেশ ও স্বাগতিক আরব আমিরাত।

জয়ের লক্ষ্যে মাঠে বাংলাদেশ

বাছাইপর্বে প্রথম ম্যাচে সিরিয়ার কাছে ৫-১ গোলে হেরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। এরপর ভুটানকে ৪-০ এবং ম্যাকাওকে ১-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশের যুবারা।

গ্রুপের শেষ ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে জয় দিয়ে বাছাইপর্ব শেষ করতে চায় দলটি। তবে গ্রুপের অন্য ম্যাচে সিরিয়া ভুটানকে ১০-০ গোলে হারানোয় গ্রুপসেরা হয়ে সরাসরি মূল পর্বে ওঠার বাংলাদেশের সম্ভাবনা শেষ হয়েছে।

লাইভ দেখবেন যেভাবে

বাংলাদেশ-আরব আমিরাত ম্যাচটি অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম Smashi TV-তে সরাসরি দেখার সুযোগ রয়েছে।

ফ্রিতে এই ম্যাচ দেখতে জিমেল দিয়ে অবশ্যই সাইন আপ করে নিতে হবে

এই ম্যাচ টি লাইভ দেখতে এখানে ক্লিক করুন-

দ্বিতীয়ার্ধে কোনো দল গোলের দেখা পায় কি না, এখন সেটিই দেখার অপেক্ষা।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, বাংলাদেশ বনাম আরব আমিরাত; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, বাংলাদেশ বনাম আরব আমিরাত; Live দেখুন এখানে

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু হয়েছে। বিরতির ...

মোটা টাকায় রিয়াল মাদ্রিদে ফিরছেন আর্জেন্টাইন তারকা নিকো পাজ

মোটা টাকায় রিয়াল মাদ্রিদে ফিরছেন আর্জেন্টাইন তারকা নিকো পাজ

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার নিকো পাজকে আবারও দলে ফেরানোর পরিকল্পনা করছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল ...