অনূর্ধ্ব-১৭
শুরু হল, বাংলাদেশ বনাম আরব আমিরাত ম্যাচ; Live যেভাবে দেখবেন
এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন নিয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ ফুটবল দল। শুক্রবার (২০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিটে রাস আল খাইমাহর এমিরেটস ক্লাব স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। ম্যাচটি সরাসরি দেখার সুযোগ রয়েছে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম স্মাশি টিভিতে।
গ্রুপের শেষ ম্যাচে স্বাগতিক আরব আমিরাতের বিপক্ষে কঠিন পরীক্ষার মুখে পড়েছে বাংলাদেশের যুবারা। তবে গ্রুপের অন্য ম্যাচে সিরিয়ার বড় জয় বাংলাদেশের মূল পর্বে ওঠার সমীকরণ বদলে দিয়েছে।
বাংলাদেশ-আরব আমিরাত ম্যাচ কখন ও কোথায়?
বাংলাদেশ ফুটবল দলের সমর্থকদের জন্য ম্যাচের সময়সূচি একনজরে:
-
ম্যাচ: বাংলাদেশ বনাম সংযুক্ত আরব আমিরাত
-
তারিখ: শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
-
সময়: বাংলাদেশ সময় রাত ৯টা ২০ মিনিট
-
ভেন্যু: এমিরেটস ক্লাব স্টেডিয়াম, রাস আল খাইমাহ
-
প্রতিযোগিতা: এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্ব
মোবাইল ও কম্পিউটারে লাইভ দেখবেন যেভাবে
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের ম্যাচটি অনলাইনে সরাসরি সম্প্রচার করছে স্মাশি টিভি (Smashi TV)। ফলে মোবাইল ফোন, কম্পিউটার কিংবা ট্যাব ব্যবহার করে খেলা দেখতে পারবেন দর্শকেরা।
লাইভ দেখতে নিচের লিংকে প্রবেশ করুন:
ফ্রিতে এই ম্যাচ দেখতে জিমেল দিয়ে অবশ্যই সাইন আপ করে নিতে হবে
এই ম্যাচ টি লাইভ দেখতে এখানে ক্লিক করুন-
লিংকটি মোবাইল বা কম্পিউটারের ব্রাউজারে খুলতে পারবেন। সম্প্রচার চালু না হলে ম্যাচের নির্ধারিত সময়ের কাছাকাছি পেজটি আবার খুলে দেখুন।
বাংলাদেশের সামনে কঠিন সমীকরণ
এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বের গ্রুপ 'সি'-তে রয়েছে বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত, সিরিয়া, ভুটান ও ম্যাকাও। গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ খেলছে আরব আমিরাতের বিপক্ষে। অন্য ম্যাচে মুখোমুখি হয়েছে সিরিয়া ও ভুটান।
আগের তিন ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ছিল ৬ পয়েন্ট। প্রথম ম্যাচে সিরিয়ার কাছে ৫-১ গোলে হারের পর ভুটানকে ৪-০ এবং ম্যাকাওকে ১-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় দলটি।
তবে শুক্রবারের ম্যাচে নামার আগে গ্রুপের অন্য ম্যাচে সিরিয়া ভুটানকে ১০-০ গোলে হারিয়েছে। ফলে সিরিয়ার পয়েন্ট বেড়ে ১০ হয়েছে। বাংলাদেশের পক্ষে আরব আমিরাতকে হারিয়ে সর্বোচ্চ ৯ পয়েন্ট অর্জন করা সম্ভব। তাই গ্রুপসেরা হয়ে সরাসরি মূল পর্বে ওঠার সুযোগ আর থাকছে না।
প্রথম ম্যাচে হার, এরপর টানা দুই জয়
বাছাইপর্বের শুরুটা বাংলাদেশের জন্য হতাশার ছিল। সিরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ৫-১ গোলে হেরে যায় দলটি। এরপর দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৪-০ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশের যুবারা।
সর্বশেষ ম্যাচে ম্যাকাওয়ের বিপক্ষে ১-০ গোলের জয় পায় বাংলাদেশ। ওই ম্যাচে জয়সূচক গোলটি করেন মুস্তাকিম।
টানা দুই জয়ের আত্মবিশ্বাস নিয়ে এবার স্বাগতিক আরব আমিরাতের মুখোমুখি হয়েছে দলটি। নিজেদের মাঠে খেলার সুবিধা পাবে আমিরাত। তাই বাংলাদেশের জন্য ম্যাচটি সহজ হওয়ার কথা নয়।
ফ্রিতে এই ম্যাচ দেখতে জিমেল দিয়ে অবশ্যই সাইন আপ করে নিতে হবে
এই ম্যাচ টি লাইভ দেখতে এখানে ক্লিক করুন-
আয়শা/
