অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ
ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন
নিজস্ব প্রতিবেদক: কাতারে চলমান ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা। টুর্নামেন্টে ব্রাজিল ও আর্জেন্টিনার পরবর্তী ম্যাচগুলোর দিকে বিশেষ নজর রাখছেন ফুটবলপ্রেমীরা। দুই লাতিন আমেরিকান দলেরই গ্রুপ পর্বে আরও দুটি করে ম্যাচ বাকি রয়েছে।
বাংলাদেশ সময় অনুযায়ী ব্রাজিল ও আর্জেন্টিনার পরবর্তী ম্যাচগুলোর সূচি প্রকাশ করা হয়েছে।
ব্রাজিলের পরবর্তী ম্যাচ
গ্রুপ পর্বে ব্রাজিলের পরবর্তী প্রতিপক্ষ আয়ারল্যান্ড। এরপর দলটি খেলবে তানজানিয়ার বিপক্ষে।
-
২১ নভেম্বর ২০২৬: ব্রাজিল বনাম আয়ারল্যান্ড, রাত ৯টা
-
২৪ নভেম্বর ২০২৬: ব্রাজিল বনাম তানজানিয়া, রাত ৯টা
আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ
আর্জেন্টিনার সামনে পরবর্তী ম্যাচে প্রতিপক্ষ মোজাম্বিক। গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের খেলতে হবে ডেনমার্কের বিপক্ষে।
-
২২ নভেম্বর ২০২৬: আর্জেন্টিনা বনাম মোজাম্বিক, রাত ৯টা ৩০ মিনিট
-
২৫ নভেম্বর ২০২৬: আর্জেন্টিনা বনাম ডেনমার্ক, রাত ৯টা ৩০ মিনিট
আয়শা/
