| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

৩৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়কে বাস চলাচল শুরু 

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ২০ ২০:২২:৪৮
৩৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়কে বাস চলাচল শুরু 

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সকাল ৬টার পর থেকে এ রুটে ঢাকা ও চট্টগ্রামগামী বাস চলাচল স্বাভাবিক হতে থাকে।

এর আগে বুধবার সন্ধ্যায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের সময় মহাসড়কের বিভিন্ন স্থানে গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ সৃষ্টি করা হয়। এতে যান চলাচল ব্যাহত হয়।

পরিস্থিতি বিবেচনায় নিরাপত্তার কারণে পরিবহণ মালিকরা দূরপাল্লার বাস চলাচল বন্ধ রাখেন। ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা, যশোর, পিরোজপুর ও নড়াইলের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। একই সঙ্গে গোপালগঞ্জের বিভিন্ন সড়কে আটকা পড়ে পাঁচ শতাধিক পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান।

তবে বৃহস্পতিবার রাত ১০টার পর থেকে আটকে থাকা পণ্যবাহী যানবাহন চলাচল শুরু করে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই রাতের মধ্যেই মহাসড়ক থেকে অবরোধ ও প্রতিবন্ধকতা সরিয়ে পরিষ্কার করা হয়।

ইমাদ পরিবহণের ম্যানেজার মো. বাসু শেখ জানান, শুক্রবার সকাল থেকে তাদের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ বলেন, বৃহস্পতিবার রাত ১০টার মধ্যে মহাসড়ক পরিষ্কার করা হয়েছে। এরপর থেকেই যানবাহন চলাচল শুরু হয়।

প্রায় ৩৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার বাস চলাচল শুরু হওয়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে। পাশাপাশি পরিবহণ খাতেও ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

নিজস্ব প্রতিবেদক: কাতারে চলমান ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা। টুর্নামেন্টে ...

মোটা টাকায় রিয়াল মাদ্রিদে ফিরছেন আর্জেন্টাইন তারকা নিকো পাজ

মোটা টাকায় রিয়াল মাদ্রিদে ফিরছেন আর্জেন্টাইন তারকা নিকো পাজ

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার নিকো পাজকে আবারও দলে ফেরানোর পরিকল্পনা করছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল ...