| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

টানা বৃষ্টি কমবে কবে, শীত নিয়ে কী জানাল আবহাওয়া অফিস

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ২০ ২২:৪৪:৪৬
টানা বৃষ্টি কমবে কবে, শীত নিয়ে কী জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে। তবে এই বৃষ্টি আর কত দিন চলবে, কবে থেকে আবহাওয়ার উন্নতি হতে পারে এবং শীতের আমেজ কবে বাড়বে, তা নিয়ে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করেছে। পরে এটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি দক্ষিণ ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।

শনিবারও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টির আশঙ্কা

পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর বিভাগের অনেক এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টির এই প্রবণতা আরও প্রায় দুই দিন অব্যাহত থাকতে পারে।

শনিবার (২১ নভেম্বর) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

রোববার থেকে কমতে পারে বৃষ্টির প্রবণতা

রোববার (২২ নভেম্বর) ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ সময় সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের আশঙ্কা রয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সারাদেশে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।

শীত কবে নামবে?

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে মঙ্গলবার সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানানো হয়েছে। এতে বৃষ্টির পর তাপমাত্রায় কিছুটা পরিবর্তন আসার সম্ভাবনা রয়েছে।

তবে এই পূর্বাভাসে শীত জেঁকে বসার নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করা হয়নি। আপাতত বৃষ্টির প্রবণতা কমে আবহাওয়া শুষ্ক হওয়ার দিকেই ইঙ্গিত মিলছে। তাপমাত্রার পরবর্তী পরিবর্তনের ওপর নির্ভর করবে শীতের অনুভূতি কতটা বাড়বে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, বাংলাদেশ বনাম আরব আমিরাত; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, বাংলাদেশ বনাম আরব আমিরাত; Live দেখুন এখানে

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইপর্বে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরু হয়েছে। বিরতির ...

মোটা টাকায় রিয়াল মাদ্রিদে ফিরছেন আর্জেন্টাইন তারকা নিকো পাজ

মোটা টাকায় রিয়াল মাদ্রিদে ফিরছেন আর্জেন্টাইন তারকা নিকো পাজ

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টাইন তরুণ মিডফিল্ডার নিকো পাজকে আবারও দলে ফেরানোর পরিকল্পনা করছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল ...