রাত ১২টার পর মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা
নিজস্ব প্রতিবেদক: সিলেট মহানগর এলাকায় রাত ১২টার পর থেকে ভোর ৬টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ জারি করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। জননিরাপত্তা নিশ্চিত করতে যুক্তিসংগত কারণ ছাড়া এই সময়ে মোটরসাইকেল চালানো যাবে না।
শনিবার (২১ নভেম্বর) এসএমপি কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
কখন থেকে কখন মোটরসাইকেল চলাচল বন্ধ?
গণবিজ্ঞপ্তি অনুযায়ী, প্রতিদিন রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত সিলেট মহানগর এলাকায় মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ কার্যকর থাকবে।
অর্থাৎ, জরুরি বা যুক্তিসংগত প্রয়োজন ছাড়া এই ছয় ঘণ্টা মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হওয়া যাবে না।
জরুরি প্রয়োজনে মোটরসাইকেল চালাতে যা লাগবে
পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্ধারিত সময়ে জরুরি প্রয়োজনে মোটরসাইকেল নিয়ে চলাচল করতে হলে চালকের কাছে হালনাগাদ যানবাহনের কাগজপত্র এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
তাই রাতের বেলায় জরুরি প্রয়োজনে বের হওয়ার আগে প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা জরুরি।
কত দিন কার্যকর থাকবে এই নিষেধাজ্ঞা?
এসএমপির নির্দেশনা ২১ নভেম্বর থেকে কার্যকর হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ বিধিনিষেধ বহাল থাকবে বলে গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সিলেট মহানগর এলাকায় বসবাসকারী মোটরসাইকেল চালক ও যাত্রীদের পুলিশের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।
সিদ্দিকা/
