| ঢাকা, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩

নতুন পে-স্কেল: কার কত বাড়ছে বেতন, কোন গ্রেডে কত সুবিধা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ২৫ ১০:০৮:১৯
নতুন পে-স্কেল: কার কত বাড়ছে বেতন, কোন গ্রেডে কত সুবিধা

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো বা নবম পে-স্কেল বাস্তবায়নের পথে। সবকিছু ঠিক থাকলে আসন্ন বাজেটেই এ খাতে প্রায় ৩৫ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হতে পারে। নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের মূল বেতন বা বেসিকের ওপর গড়ে ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মীদের ক্ষেত্রে বেতন শতভাগ বৃদ্ধির সম্ভাবনা নিয়েও জোর আলোচনা চলছে।

উচ্চ গ্রেডে কত বাড়তে পারে বেতন?

পে-কমিশনের সুপারিশ অনুযায়ী, প্রথম গ্রেডের বর্তমান ৭৮ হাজার টাকা মূল বেতন ৫০ শতাংশ বাড়লে দাঁড়াবে ১ লাখ ১৭ হাজার টাকা।

দ্বিতীয় গ্রেডে বর্তমান ৬৬ হাজার থেকে ৭৬ হাজার ৪৯০ টাকার বেতন বেড়ে হতে পারে ৯৯ হাজার থেকে ১ লাখ ১৪ হাজার ৭৩৫ টাকা।

তৃতীয় গ্রেডের ৫৬ হাজার ৫০০ থেকে ৭৪ হাজার ৪০০ টাকার বেতন বৃদ্ধি পেয়ে দাঁড়াতে পারে ৮৪ হাজার ৭৫০ থেকে ১ লাখ ১১ হাজার ৬০০ টাকা।

চতুর্থ গ্রেডে বেতন ৫০ হাজার থেকে ৭১ হাজার ২০০ টাকা থেকে বেড়ে হতে পারে ৭৫ হাজার থেকে ১ লাখ ৬ হাজার ৮০০ টাকা।

পঞ্চম গ্রেডে ৪৩ হাজার থেকে ৬৯ হাজার ৮৫০ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়াতে পারে ৬৪ হাজার ৫০০ থেকে ১ লাখ ৪ হাজার ৭৭৫ টাকা।

ষষ্ঠ গ্রেডের কর্মীরা পেতে পারেন ৫৩ হাজার ২৫০ থেকে ১ লাখ ৫১৫ টাকা, যা বর্তমানে ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা।

এছাড়া সপ্তম গ্রেডে বেতন বেড়ে হতে পারে ৪৩ হাজার ৫০০ থেকে ৯৫ হাজার ১১৫ টাকা, অষ্টম গ্রেডে ৩৪ হাজার ৫০০ থেকে ৮৩ হাজার ২০৫ টাকা, নবম গ্রেডে ৩৩ হাজার থেকে ৭৯ হাজার ৫৯০ টাকা এবং দশম গ্রেডে ২৪ হাজার থেকে ৫৭ হাজার ৯৬০ টাকা।

১১ থেকে ২০তম গ্রেডে বাড়ছে বেশি সুবিধা?

নতুন পে-স্কেলে সবচেয়ে বেশি স্বস্তি পেতে পারেন নিম্ন ও মধ্যম স্তরের সরকারি কর্মচারীরা। ১১তম থেকে ২০তম গ্রেডে কর্মরতদের জন্য তুলনামূলক বেশি বেতন বৃদ্ধির আলোচনা চলছে।

যদি ৫০ শতাংশ বেতন বৃদ্ধি কার্যকর হয়, তাহলে:

১১তম গ্রেড: ১৮ হাজার ৭৫০ থেকে ৪৫ হাজার ৩৪৫ টাকা

১২তম গ্রেড: ১৬ হাজার ৯৫০ থেকে ৪০ হাজার ৯৫০ টাকা

১৩তম গ্রেড: ১৬ হাজার ৫০০ থেকে ৩৯ হাজার ৮৮৫ টাকা

১৪তম গ্রেড: ১৫ হাজার ৩০০ থেকে ৩৭ হাজার ২০ টাকা

১৫তম গ্রেড: ১৪ হাজার ৫৫০ থেকে ৩৫ হাজার ২৩৫ টাকা

১৬তম গ্রেড: ১৩ হাজার ৯৫০ থেকে ৩৩ হাজার ৭৩৫ টাকা

১৭তম গ্রেড: ১৩ হাজার ৫০০ থেকে ৩২ হাজার ৭০০ টাকা

১৮তম গ্রেড: ১৩ হাজার ২০০ থেকে ৩১ হাজার ৯৬৫ টাকা

১৯তম গ্রেড: ১২ হাজার ৭৫০ থেকে ৩০ হাজার ৮৫৫ টাকা

২০তম গ্রেড: ১২ হাজার ৩৭৫ থেকে ৩০ হাজার ১৫ টাকা

শতভাগ বেতন বাড়লে কী হবে?

সরকারি চাকরিজীবীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচনা এখন ১১ থেকে ২০তম গ্রেডে বেসিক দ্বিগুণ হওয়ার সম্ভাবনা নিয়ে।

যদি ১০০ শতাংশ বেতন বৃদ্ধি বাস্তবায়ন হয়, তাহলে:

১১তম গ্রেড: ২৫ হাজার থেকে ৬০ হাজার ৪৬০ টাকা

১২তম গ্রেড: ২২ হাজার ৬০০ থেকে ৫৪ হাজার ৬০০ টাকা

১৩তম গ্রেড: ২২ হাজার থেকে ৫৩ হাজার ১৮০ টাকা

১৪তম গ্রেড: ২০ হাজার ৪০০ থেকে ৪৯ হাজার ৩৬০ টাকা

১৫তম গ্রেড: ১৯ হাজার ৪০০ থেকে ৪৬ হাজার ৯৮০ টাকা

১৬তম গ্রেড: ১৮ হাজার ৬০০ থেকে ৪৪ হাজার ৯৮০ টাকা

১৭তম গ্রেড: ১৮ হাজার থেকে ৪৩ হাজার ৬০০ টাকা

১৮তম গ্রেড: ১৭ হাজার ৬০০ থেকে ৪২ হাজার ৬২০ টাকা

১৯তম গ্রেড: ১৭ হাজার থেকে ৪১ হাজার ১৪০ টাকা

২০তম গ্রেড: ১৬ হাজার ৫০০ থেকে ৪০ হাজার ২০ টাকা

যদিও নতুন পে-স্কেল নিয়ে সরকারি পর্যায়ে আলোচনা অনেকটাই এগিয়েছে, তবুও চূড়ান্ত প্রজ্ঞাপন প্রকাশ না হওয়া পর্যন্ত বেতন বৃদ্ধির হার ও বাস্তবায়ন কাঠামো নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। তবে সংশ্লিষ্ট মহলের ধারণা, বাস্তবায়ন হলে লাখো সরকারি চাকরিজীবীর জীবনযাত্রায় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

পাকিস্তানকে হারিয়ে ভারতকে পেছনে ফেলে পয়েন্ট টেবিল উলটপালট করলো বাংলাদেশ

পাকিস্তানকে হারিয়ে ভারতকে পেছনে ফেলে পয়েন্ট টেবিল উলটপালট করলো বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ২–০ ব্যবধানে ঐতিহাসিক হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। এই ...

ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের বড় লাফ

ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাংকিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। অবস্থানের পরিবর্তন না হলেও ...

ফুটবল

বিশ্বকাপের আগে মেসিকে নিয়ে দুশ্চিন্তা, চোট নিয়ে যা জানা গেল

বিশ্বকাপের আগে মেসিকে নিয়ে দুশ্চিন্তা, চোট নিয়ে যা জানা গেল

নিজস্ব প্রতিবেদক: ফিফা বিশ্বকাপ শুরু হতে আর তিন সপ্তাহও বাকি নেই। এমন সময় বড় ধাক্কা ...

হামজাদের নতুন কোচ থমাস ডুলি

হামজাদের নতুন কোচ থমাস ডুলি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে চূড়ান্ত হয়েছেন সাবেক মার্কিন ফুটবলার ...