অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ
একটু পর শুরু, আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, Live যেভাবে দেখবেন
ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে মাঠে নামছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ এই ম্যাচে প্রথম জয়ের সন্ধানে থাকবে আর্জেন্টিনার তরুণ ফুটবলাররা। অন্যদিকে, প্রথম ম্যাচে বড় ব্যবধানে জয় পাওয়া মোজাম্বিক চাইবে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে।
রোববার (২২ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে কাতারের দোহায় আসপায়ার জোনের পিচ ৭-এ শুরু হবে গ্রুপ ‘সি’র ম্যাচটি। বাংলাদেশি দর্শকদের জন্য সুখবর, অনলাইনে ম্যাচটি দেখার সুযোগ থাকতে পারে FIFA+ প্ল্যাটফর্মে।
কখন শুরু হবে আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ?
ম্যাচের সময় ও ভেন্যুর বিস্তারিত একনজরে দেখে নিন:
-
ম্যাচ: আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ বনাম মোজাম্বিক অনূর্ধ্ব-১৭
-
টুর্নামেন্ট: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ২০২৬
-
তারিখ: ২২ নভেম্বর ২০২৬, রোববার
-
সময়: বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিট
-
ভেন্যু: আসপায়ার জোন, পিচ ৭, দোহা, কাতার
-
গ্রুপ: সি
বাংলাদেশে আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
বাংলাদেশ থেকে অনলাইনে ম্যাচটি দেখার সম্ভাব্য মাধ্যম FIFA+ on DAZN। DAZN-এর তথ্য অনুযায়ী, FIFA+ প্ল্যাটফর্মে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচসহ বিভিন্ন আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতার সরাসরি সম্প্রচার ও রিপ্লে পাওয়া যায়। বাংলাদেশও FIFA+ on DAZN-এর আওতাভুক্ত।
ম্যাচ দেখতে অনুসরণ করুন এই ধাপগুলো:
১. মোবাইল বা কম্পিউটার থেকে DAZN-এর FIFA+ পেজে প্রবেশ করুন।
২. বিনামূল্যে DAZN অ্যাকাউন্ট খুলুন অথবা আগে থেকে অ্যাকাউন্ট থাকলে লগইন করুন।
খেলা টি সরাসরি দেখতে এখানে ক্লিক করুন-
আয়শা/
