| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ২২ ১৬:৫৭:৫৪
তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বছরের প্রথম ফিফা উইন্ডো শুরুর আগেই তুরস্কে প্রীতি ম্যাচ খেলার আমন্ত্রণ পেয়েছে বাংলাদেশ। জানুয়ারির মাঝামাঝি সময়ে কিরগিজস্তানের বিপক্ষে একটি কিংবা একাধিক ম্যাচ খেলার প্রস্তাব দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

সম্প্রতি কিরগিজস্তান ফুটবল ফেডারেশনের কাছ থেকে এই আমন্ত্রণ পেয়েছে বাফুফে। বিষয়টি নিয়ে জাতীয় দল কমিটির সভায় আলোচনা হয়েছে। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল প্রস্তাবটি যাচাই-বাছাইয়ের দায়িত্ব দিয়েছেন জাতীয় দলের সাবেক এক ম্যানেজার ও জাতীয় দল কমিটির একজন সদস্যকে।

হামজাদের ছাড়াই কি খেলতে হবে বাংলাদেশকে?

২০২৭ সালের প্রথম ফিফা উইন্ডো নির্ধারিত রয়েছে ২২ থেকে ৩০ মার্চ। এর আগে জানুয়ারিতে তুরস্কে ম্যাচ খেলার সুযোগ তৈরি হলেও বড় বাধা হতে পারে আন্তর্জাতিক ম্যাচের নির্ধারিত সময়সূচি।

জানুয়ারির ওই সময়ে ফিফা উইন্ডো না থাকায় হামজা চৌধুরী, ফারহান ও সামিতদের মতো বিদেশি ক্লাবে খেলা ফুটবলারদের ছাড়পত্র পাওয়া কঠিন হতে পারে। ক্লাবগুলো খেলোয়াড় ছাড়তে বাধ্য না থাকায় পূর্ণ শক্তির জাতীয় দল নিয়ে তুরস্কে যাওয়ার সম্ভাবনা কম।

এ কারণে বিকল্প পরিকল্পনাও ভাবছে বাফুফে। জাতীয় দল কমিটির আগের সিদ্ধান্ত অনুযায়ী, সিনিয়র দলের পাশাপাশি অনূর্ধ্ব-২৩ দলকেও প্রস্তুত রাখার পরিকল্পনা রয়েছে। সিনিয়র দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের পাওয়া না গেলে অনূর্ধ্ব-২৩ দল পাঠানোর বিষয়টিও বিবেচনায় আসতে পারে।

তবে তুরস্কের জানুয়ারির আবহাওয়া, কিরগিজস্তানের পক্ষ থেকে দেওয়া সুযোগ-সুবিধা এবং বাংলাদেশের প্রস্তুতির বিষয়গুলো যাচাই করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ফেডারেশন।

জাতীয় দল কমিটির সভায় কোচ ও কর্মকর্তাদের নিয়ে প্রশ্ন

কিরগিজস্তানের আমন্ত্রণের পাশাপাশি জাতীয় দল কমিটির সভায় উঠে এসেছে সাম্প্রতিক সময়ে জাতীয় দলের ব্যবস্থাপনা নিয়ে নানা প্রশ্ন। কোচ থমাস ডুলির ভূমিকা এবং দলের সঙ্গে থাকা কর্মকর্তাদের দায়িত্ব ও সমন্বয় নিয়েও আলোচনা হয়েছে।

বিশেষ করে ম্যানেজার, টিম লিডার ও কো-অর্ডিনেটরের মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ সামনে এসেছে। দলের গুরুত্বপূর্ণ সময়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের উপস্থিতি ও ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন কমিটির এক সদস্য।

আসিয়ান কাপের পর সাফেও বাংলাদেশ দলের দলনেতার দায়িত্বে ছিলেন সাবেক জাতীয় ফুটবলার ও বাফুফের সদস্য ইকবাল হোসেন। তবে টুর্নামেন্টের বিভিন্ন সময়ে অনুশীলন ও ম্যাচে তাঁর উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশ সেমিফাইনালে ওঠার পর তাঁকে আবার দলের সঙ্গে দেখা যায়।

শুক্রবার ম্যানেজার বাবুর সঙ্গে হামজা চৌধুরীকে দুই পাশে ধরে নামাজের জন্য নিয়ে যাওয়ার একটি দৃশ্যও সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার জন্ম দেয়।

সাদ উদ্দিনের চোট নিয়েও উঠেছে প্রশ্ন

জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছেন ফুটবলার সাদ উদ্দিন। গুরুত্বপূর্ণ এই খেলোয়াড়ের চোটের পর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাঁর খোঁজখবর ও চিকিৎসার বিষয়ে যথেষ্ট ভূমিকা রেখেছেন কি না, তা নিয়েও সভায় আলোচনা হয়েছে।

বিষয়টি নিয়ে শেষ পর্যন্ত বাফুফের সাধারণ সম্পাদক ও জাতীয় দল-সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে বলে জানা গেছে।

কোড অব কন্ডাক্ট তৈরির উদ্যোগ বাফুফের

জাতীয় দলের কোচ, খেলোয়াড় ও কর্মকর্তাদের আচরণবিধি নিয়েও নতুন করে ভাবছে বাফুফে। কোচ থমাস ডুলির গণমাধ্যমে ধারাবাহিক সাক্ষাৎকার এবং জাতীয় দলের দায়িত্বে থাকা ব্যক্তিদের প্রকাশ্য মন্তব্য নিয়ে সভায় আলোচনা হয়েছে।

এ অবস্থায় সাধারণ সম্পাদক ও টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুকে কোড অব কন্ডাক্টের একটি রূপরেখা তৈরির নির্দেশনা দিয়েছেন বাফুফে সভাপতি।

সাফ ব্যর্থতার পরও অমীমাংসিত অনেক প্রশ্ন

আসিয়ান কাপে বাংলাদেশের গোল হজম, নাইট ক্লাব-সংক্রান্ত বিতর্ক এবং সাফে প্রত্যাশিত ফল না পাওয়ার বিষয়গুলো নিয়েও জাতীয় দলকে ঘিরে সমালোচনা তৈরি হয়েছে। এসব ঘটনায় ম্যানেজার ও দলনেতার পক্ষ থেকে কী ধরনের প্রতিবেদন দেওয়া হয়েছে, তা নিয়েও কমিটির সদস্যদের মধ্যে প্রশ্ন রয়েছে।

সাফের আগে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করেছিলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। কিন্তু শেষ পর্যন্ত সেমিফাইনাল থেকেই বিদায় নিতে হয় বাংলাদেশকে।

ব্যর্থতার কারণ জানতে সংবাদমাধ্যমের পক্ষ থেকে প্রশ্ন উঠলেও সভাপতি তখন জাতীয় দল কমিটির সভা পর্যন্ত অপেক্ষা করতে বলেছিলেন। তবে সভা শেষে তিনি নিজে সংবাদমাধ্যমের মুখোমুখি না হয়ে মিডিয়া কমিটির চেয়ারম্যানকে পাঠান।

সব মিলিয়ে একদিকে তুরস্কে কিরগিজস্তানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার সম্ভাবনা, অন্যদিকে জাতীয় দলের ব্যবস্থাপনা ও সাফ ব্যর্থতা নিয়ে প্রশ্ন, দুই দিক থেকেই চাপে রয়েছে বাফুফে। এখন দেখার বিষয়, জানুয়ারিতে তুরস্ক সফরের প্রস্তাবে শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত নেয় ফেডারেশন।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

তুরস্কে ম্যাচ খেলবে হামজারা, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের আন্তর্জাতিক ফুটবল সূচি সামনে রেখে নতুন পরিকল্পনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...