| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি সমর্থকের বাড়ির গেটে কাফনের কাপড় পরা পুতুল, এলাকায় আতঙ্ক

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ২২ ১৫:৩৫:৩৪
বিএনপি সমর্থকের বাড়ির গেটে কাফনের কাপড় পরা পুতুল, এলাকায় আতঙ্ক

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে এক বিএনপি সমর্থকের বাড়ির প্রধান ফটকের সামনে খড় দিয়ে তৈরি পুতুলসদৃশ মূর্তি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুতুলটির গায়ে সাদা কাপড়, বুকে কাঁটা এবং চারপাশে লাল রঙের চিহ্ন দেখা গেছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর বাড়িটির সামনে ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা। কেউ এটিকে জাদুটোনার বিষয় বলে সন্দেহ করছেন, আবার কেউ দেখছেন ভয়ভীতি প্রদর্শনের ইঙ্গিত হিসেবে।

রোববার (২২ নভেম্বর) সকালে উপজেলার মাওনা ইউনিয়নের শিরিষগুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী আলী হোসেন (৫৫) ওই গ্রামের মৃত কমরুদ্দিন মাতবরের ছেলে। তিনি দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসজীবন কাটানোর পর প্রায় ১০ বছর ধরে নিজ বাড়িতে বসবাস করছেন।

ফজরের নামাজের পর গেটে গিয়ে যা দেখলেন

আলী হোসেন জানান, আগের দিন রাত ৮টার দিকে বাড়িতে ঢুকে প্রধান ফটক বন্ধ করে দিয়েছিলেন। এরপর আর বাইরে বের হননি। রোববার সকালে ফজরের নামাজের পর গেট খুলতে গিয়ে অস্বাভাবিক দৃশ্য দেখতে পান।

তার ভাষ্য অনুযায়ী, বাড়ির গেটের সামনে আটা বা ময়দা দিয়ে বড় একটি বৃত্ত আঁকা ছিল। বৃত্তের ভেতরে ক্রস চিহ্নের মতো দুটি দাগ দেওয়া হয়। সেই দাগের ওপর রাখা ছিল খড় দিয়ে তৈরি একটি পুতুলসদৃশ মূর্তি।

মূর্তিটির গায়ে কাফনের মতো সাদা কাপড় জড়ানো ছিল। বুকে গেঁথে রাখা হয়েছিল ১৫ থেকে ২০টি বেলকাঁটা। কাপড়ের বুকের অংশে লাল রং লাগানো ছিল। এ ছাড়া পুতুলটির বাঁ হাত ও বাঁ পা বাঁধা অবস্থায় ছিল। পাশে গোলাপজলের একটি বোতল ও আগরবাতির প্যাকেট পাওয়া যায়। আগরবাতি পোড়ানোর চিহ্নও ছিল বলে জানান তিনি।

কারা এমন কাজ করেছে, বুঝতে পারছেন না আলী হোসেন

আলী হোসেন বলেন, তিনি ও তার স্ত্রী বাড়িতে থাকেন। তিন মেয়ের সবাইকে বিয়ে দিয়েছেন। তাদের কারও সঙ্গে গ্রামের মানুষের কোনো বিরোধ বা ঝগড়া নেই বলে দাবি করেন তিনি।

তার ভাষ্য, তিনি বিএনপির সমর্থক হলেও দলের কোনো পদে নেই এবং মিছিল-মিটিংয়েও অংশ নেন না। বাড়ির সামনে এমন জিনিস কে বা কারা রেখে গেছে, কিংবা এর পেছনে কী উদ্দেশ্য রয়েছে, তা তিনি বুঝতে পারছেন না।

ঘটনার পর থেকে গ্রামের মানুষ বাড়ির সামনে আসছেন। কেউ এটিকে জাদুটোনা বা কুফরি কাজ বলে মন্তব্য করছেন, আবার কেউ শত্রুতার কারণে ভয় দেখানোর চেষ্টা হিসেবে দেখছেন। তবে এসব ধারণার কোনোটি এখনো নিশ্চিত নয়।

প্রতিবেশীরাও উদ্বিগ্ন

প্রতিবেশী আলী আকবর বলেন, আলী হোসেন দীর্ঘদিন ধরে বাড়িতে বসবাস করছেন। তার জানা মতে, কারও সঙ্গে তার কোনো শত্রুতা নেই। এমন ঘটনা কেন ঘটেছে, তা বুঝতে পারছেন না তিনিও।

প্রতিবেশী সুফিয়া খাতুনের ধারণা, কাউকে ভয় দেখানোর উদ্দেশ্যে পুতুলসদৃশ বস্তুটি রাখা হয়ে থাকতে পারে। অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের এক বাসিন্দা জানান, এমন দৃশ্য দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও কৌতূহল তৈরি হয়েছে।

শ্রীপুর পৌর সচেতন নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক খোরশেদ আলম বলেন, রাতের আঁধারে কে বা কারা বাড়ির গেটের সামনে এমন নকশা এঁকে সাদা কাপড় পরানো পুতুলসদৃশ বস্তু রেখে গেছে। ঘটনার রহস্য উদ্‌ঘাটনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তদন্ত প্রয়োজন।

পুলিশ পাঠানোর কথা জানালেন ওসি

ঘটনার বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, সাংবাদিকের মাধ্যমে তিনি বিষয়টি মাত্র জানতে পেরেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। পুলিশ ফিরে এসে বিস্তারিত জানালে প্রকৃত ঘটনা সম্পর্কে বলা সম্ভব হবে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুতুলসদৃশ বস্তুটি কারা, কী উদ্দেশ্যে সেখানে রেখেছে, তা জানা যায়নি। বিষয়টি নিয়ে পুলিশের তদন্তের অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...