| ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী ৮ বছর পর কত হতে পারে স্বর্ণের দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ২২ ১৩:৪৯:৩০
আগামী ৮ বছর পর কত হতে পারে স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের ধাক্কা লেগেছে। গত এক সপ্তাহে মূল্যবান এই ধাতুর দাম প্রায় ৯.৪ শতাংশ কমেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, এটি গত আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন। এর ফলে প্রতি আউন্স স্বর্ণের দাম ৩ হাজার ৫০০ ডলারের গুরুত্বপূর্ণ সীমার কাছাকাছি চলে এসেছে। বিশ্লেষকদের মতে, এই সীমা ভেঙে নিচে নামলে দাম আরও কমে ৩ হাজার ৩০০ ডলারের ঘরে পৌঁছাতে পারে।

রয়টার্স জানায়, সপ্তাহের শেষ দিকে স্পট মার্কেটে স্বর্ণের দাম নেমে আসে প্রতি আউন্সে ৩ হাজার ৫২৪.৮ ডলারে। সপ্তাহের মধ্যে একপর্যায়ে তা ৩ হাজার ৫০২.৪৯ ডলারেও নেমেছিল, যা ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন অবস্থান।

স্বর্ণের ওপর চাপ বাড়ছে কেন?

এফএক্সএমপায়ারের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্বর্ণের দামে এই নিম্নমুখী প্রবণতার পেছনে কয়েকটি প্রধান কারণ কাজ করছে:
  • বন্ডের মুনাফার হার: যুক্তরাষ্ট্রের ১০ বছর মেয়াদি ট্রেজারি বন্ডের প্রকৃত মুনাফার হার ২.৮৮ শতাংশে অবস্থান করায় বিনিয়োগকারীদের আগ্রহ বন্ডের দিকে ঝুঁকছে।

  • ডলারের শক্তি: টানা চার সপ্তাহ ধরে মার্কিন ডলারের দর বাড়ায় স্বর্ণের ওপর চাপ তৈরি হয়েছে।

  • ফেডের কড়া অবস্থান: যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের অক্টোবরের বৈঠকের কার্যবিবরণীতে ইঙ্গিত মিলেছে যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে অধিকাংশ নীতিনির্ধারক কঠোর মুদ্রানীতি বজায় রাখার পক্ষে।

সামনে কোন দিকে যেতে পারে বাজার?

বাজার বিশ্লেষকদের ধারণা, স্বল্পমেয়াদে প্রতি আউন্স ৩ হাজার ৭০০ থেকে ৩ হাজার ৮০০ ডলার স্বর্ণের জন্য প্রতিরোধস্তর (রেজিস্ট্যান্স) হিসেবে কাজ করতে পারে। আর ৩ হাজার ৫০০ ডলারের নিচে নেমে গেলে পরবর্তী সম্ভাব্য সাপোর্ট বা ভিত্তি হতে পারে ৩ হাজার ৩০০ ডলার। পাশাপাশি আগামী ২৫ নভেম্বর প্রকাশিতব্য যুক্তরাষ্ট্রের ব্যক্তিগত ভোগব্যয় মূল্যসূচকের (পিসিই) প্রতিবেদন স্বর্ণের পরবর্তী গতিপথ নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

পুরোনো উচ্চতায় ফিরতে কত বছর লাগতে পারে?

চলমান দরপতনে ২০২৬ সালের জানুয়ারিতে গড়া রেকর্ড সর্বোচ্চ অবস্থান থেকে স্বর্ণের দাম ইতিমধ্যে প্রায় ৩২ শতাংশ কমে গেছে। তবে বাজারের অতীত ইতিহাস বলছে, এমন বড় ধসের পর আগের সর্বোচ্চ দামে ফিরতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে।
লাইভমিন্টে প্রকাশিত ফান্ডসইন্ডিয়ার বিশ্লেষণ অনুযায়ী, অতীতে স্বর্ণের দাম ৩০ শতাংশের বেশি কমে গেলে আগের সর্বোচ্চ স্তরে ফিরতে সাধারণত ৬ থেকে ৮ বছর সময় লেগেছে।
ইতিহাসের কয়েকটি বড় বাজারচক্রের দিকে তাকালে চিত্রটি আরও স্পষ্ট হয়:
  • ১৯৮০ সালের ধস: স্বর্ণের দাম ৫৭ শতাংশ কমার পর আগের সর্বোচ্চ অবস্থানে ফিরতে সময় লেগেছিল প্রায় ১০ বছর।

  • ১৯৯৬ সালের দরপতন: আগের উচ্চতায় ফিরতে সময় লেগেছিল ৬ বছর ৪ মাস।

  • ২০১২ সালের বাজারচক্র: দাম প্রায় ২৯ শতাংশ কমার পর ২০১৯ সালের জুনে তা আগের সর্বোচ্চ স্তরে ফেরে, যেখানে সময় লেগেছিল ৬ বছর ৭ মাস।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

রাত সাড়ে ৯ টায় আর্জেন্টিনা-মোজাম্বিক ম্যাচ, সরাসরি যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও মোজাম্বিক। গ্রুপ ...

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএস কাপের শিরোপা ধরে রাখার স্বপ্নে বড় ধাক্কা খেল লিওনেল মেসির ইন্টার মায়ামি। ...