| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপে কোচদের দাপটে শীর্ষে আর্জেন্টিনা, দ্বিতীয় স্থানে ফ্রান্স

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ২৪ ২০:৫৬:০০
বিশ্বকাপে কোচদের দাপটে শীর্ষে আর্জেন্টিনা, দ্বিতীয় স্থানে ফ্রান্স

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বকাপে খেলোয়াড়দের ক্ষেত্রে জাতীয়তার বাধ্যবাধকতা থাকলেও কোচ নির্বাচনে এমন কোনো নিয়ম নেই। আর সেই সুযোগ কাজে লাগিয়ে এবারের বিশ্বকাপে অংশ নেওয়া অনেক দেশ ভরসা রেখেছে বিদেশি কোচদের ওপর। ২০২৬ বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮ দলের মধ্যে ২৬টি দল দায়িত্ব দিয়েছে বিদেশি কোচের হাতে।

এবারের আসরে কোচদের জাতীয়তা বিবেচনায় সবচেয়ে এগিয়ে আছে আর্জেন্টিনা। মোট ছয়জন আর্জেন্টাইন কোচ বিভিন্ন দলের ডাগআউটে দেখা যাবে, যা অন্য যেকোনো দেশের চেয়ে বেশি।

নিজ দেশ আর্জেন্টিনার দায়িত্বে আছেন বিশ্বকাপজয়ী কোচ লিওনেল স্কালোনি। এছাড়া যুক্তরাষ্ট্রের দায়িত্বে রয়েছেন মরিসিও পচেত্তিনো, উরুগুয়ের কোচ মার্সেলো বিয়েলসা, প্যারাগুয়ের গুস্তাভো আলফারো, ইকুয়েডরের সেবাস্তিয়ান বেকাসেস এবং কলম্বিয়ার নেস্তর লরেঞ্জো— সবাই আর্জেন্টাইন।

এই তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স। মোট পাঁচজন ফরাসি কোচ এবার বিভিন্ন দেশের দায়িত্ব সামলাবেন। ফ্রান্সের নিজস্ব কোচ দিদিয়ের দেশমের পাশাপাশি বেলজিয়ামের রুডি গার্সিয়া, তিউনিসিয়ার সাব্রি লামুশি, ডিআর কঙ্গোর সেবাস্তিয়ান দেসাব্রে এবং হাইতির সেবাস্তিয়ান মিনিও রয়েছেন এই তালিকায়।

তৃতীয় স্থানে রয়েছে স্পেন। চারজন স্প্যানিশ কোচ এবার বিশ্বকাপে বিভিন্ন দলের দায়িত্ব পালন করছেন। এর মধ্যে রয়েছেন স্পেনের লুইস দে লা ফুয়েন্তে, পর্তুগালের রবার্তো মার্তিনেজ, কাতারের হুলেন লোপেতেগি এবং পানামার কোচ টমাস ক্রিস্টিয়ানসেন।

অন্যদিকে ইতালি ও জার্মানি থেকে তিনজন করে কোচ বিশ্বকাপে অংশ নিচ্ছেন। মজার বিষয় হলো, টানা তৃতীয়বার বিশ্বকাপে জায়গা না পাওয়া ইতালির কোচরাই এবার বড় বড় দলের দায়িত্বে। ব্রাজিলের কোচ হিসেবে আছেন কার্লো আনচেলত্তি, উজবেকিস্তানের দায়িত্বে ফ্যাবিও ক্যানাভারো এবং তুরস্কের কোচ ভিনসেঞ্জো মন্তেলা।

এদিকে জার্মানির ইউলিয়ান নাগেলসমান, ইংল্যান্ডের টমাস টুখেল ও অস্ট্রিয়ার রালফ রাংনিকও বিশ্বকাপে নিজেদের কোচিং দক্ষতা দেখাবেন।

তবে সব দল বিদেশি কোচে ভরসা রাখেনি। মোট ২২টি দেশ নিজেদের জাতীয় দলের দায়িত্ব দিয়েছে নিজ দেশের কোচদের হাতেই। আর্জেন্টিনার লিওনেল স্কালোনি, ফ্রান্সের দিদিয়ের দেশম ও জার্মানির ইউলিয়ান নাগেলসমানের মতো বড় নামগুলো সেই তালিকায় রয়েছেন।

বিশ্লেষকদের মতে, বিশ্ব ফুটবলে কোচিংয়ের এই আন্তর্জাতিক প্রবণতা প্রমাণ করে, এখন কৌশল ও অভিজ্ঞতাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, জাতীয়তা নয়।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...