দুপুরের আগেই ৪ অঞ্চলে ঝড়-বৃষ্টির সতর্কতা
নিজস্ব প্রতিবেদক: দেশের চারটি অঞ্চলে আজ দুপুরের মধ্যেই ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে দিনাজপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
রোববার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির আশঙ্কাও রয়েছে।
আবহাওয়া অফিস জানিয়েছে, সম্ভাব্য বৈরী আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
হঠাৎ দমকা হাওয়া ও বজ্রপাতের ঝুঁকি থাকায় নৌযান চলাচল, খোলা স্থানে অবস্থান এবং কৃষিকাজে জড়িতদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।
আশা/
