টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের বড় লাফ
নিজস্ব প্রতিবেদক: নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ড্র করলেও আইসিসির নতুন টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ দল। সর্বশেষ হালনাগাদ তালিকায় এক ধাপ এগিয়ে এখন অষ্টম স্থানে উঠে এসেছে টাইগাররা।
মঙ্গলবার (৫ মে) প্রকাশিত আইসিসি র্যাঙ্কিং অনুযায়ী, বাংলাদেশের রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ২২৫। এই পয়েন্টের ভিত্তিতেই তারা এক ধাপ উন্নতি করে শীর্ষ আটে জায়গা করে নিয়েছে।
অন্যদিকে শ্রীলঙ্কা ৬ পয়েন্ট হারিয়ে নেমে গেছে নবম স্থানে। তাদের ঠিক পেছনে রয়েছে আফগানিস্তান, যাদের বর্তমান রেটিং ২২০ পয়েন্ট।
র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে ভারত, ২৭৫ পয়েন্ট নিয়ে তারা প্রথম স্থান ধরে রেখেছে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। শীর্ষ সাতের বাকি দলগুলোর মধ্যে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ নিজেদের অবস্থান অপরিবর্তিত রেখেছে।
আইসিসির এই হালনাগাদ র্যাঙ্কিংয়ে গত এক বছরের পারফরম্যান্সকে পূর্ণ গুরুত্ব দেওয়া হয়েছে, পাশাপাশি আগের দুই বছরের ম্যাচ ফলাফলকে ৫০ শতাংশ হিসেবে গণনা করা হয়েছে। ফলে সাম্প্রতিক সময়ে ভালো পারফরম্যান্স করা দলগুলো দ্রুত র্যাঙ্কিংয়ে এগিয়ে যাচ্ছে।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- নতুন পে-স্কেলে ইনক্রিমেন্টে বড় পরিবর্তন, কোন গ্রেডে কত
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
- ব্যাচেলর পয়েন্টের পাভেনের আপত্তিকর ভিডিও ভাইরাল
- আজকের স্বর্ণের বাজারদর; ১৬ সেপ্টেম্বর ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন
- সোনার দাম কমে এক মাসের সর্বনিম্ন, ভরি কত
- নতুন পে স্কেলে ইনক্রিমেন্ট কমছে উচ্চপদে, বাড়িভাড়াতেও পরিবর্তন
- আজকের সকল দেশের টাকার রেট: ১৬ সেপ্টেম্বর ২০২৬
- পে স্কেলের গেজেটে কেন প্রতিটি শব্দ খুঁটিয়ে দেখা হচ্ছে
- ২৫ জেলায় তাপপ্রবাহ, যেসব অঞ্চলে ভারী বৃষ্টির আভাস
- নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যে বিশেষ সুবিধা
- সরকারি চাকরিজীবীদের টানা ৫ দিনের ছুটির সুযোগ
- নতুন পে-স্কেলে চিকিৎসা, যাতায়াত ও মোবাইল ভাতা কত
