| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ অক্টোবর ১৮ ২২:১৪:১০
১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে। সবকিছু ঠিক থাকলে ভারতের গোয়ায় বসতে পারে নিলামের আসর। এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) ফ্র্যাঞ্চাইজিগুলোকে প্রাথমিকভাবে জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।

তবে নিলামের তারিখ ও ভেন্যু এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। ফ্র্যাঞ্চাইজিগুলোর কাছ থেকে প্রাথমিক সম্মতি পাওয়ার পর নিলাম আয়োজনের বিস্তারিত জানানো হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, গোয়ার একটি বিলাসবহুল হোটেলে নিলাম আয়োজনের সম্ভাবনা রয়েছে। ফ্র্যাঞ্চাইজিগুলোর যাতায়াত, আবাসন ও অন্যান্য ব্যবস্থাপনা সহজ করতে আগেভাগেই সম্ভাব্য তারিখের বিষয়ে জানানো হয়েছে।

এর আগে বিদেশে নিলাম আয়োজনের ক্ষেত্রে যাতায়াত ও ব্যবস্থাপনা নিয়ে কয়েকটি দলের আপত্তি ছিল। এসব বিষয় বিবেচনায় নিয়ে এবার ভারতের মাটিতে নিলাম আয়োজনের পরিকল্পনা করা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ ২০২৩ সালে ভারতের কোচিতে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছিল। এরপর ২০২৪ সালে দুবাই, ২০২৫ সালে জেদ্দা এবং ২০২৬ সালে আবুধাবিতে নিলামের আয়োজন করা হয়।

এবার গোয়ায় নিলাম অনুষ্ঠিত হলে শহরটি প্রথমবারের মতো আইপিএলের নিলামের আয়োজক হবে। তবে এ বিষয়ে বিসিসিআইয়ের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

আইপিএলের ২০২৭ মৌসুমের নিলামটি হবে মিনি নিলাম। এ ধরনের নিলামে ফ্র্যাঞ্চাইজিগুলো নিজেদের দলের দুর্বলতা কাটিয়ে প্রয়োজন অনুযায়ী খেলোয়াড় দলে নেওয়ার সুযোগ পায়।

নিলামের আগে দলগুলোকে খেলোয়াড় ধরে রাখা এবং ছেড়ে দেওয়ার তালিকা চূড়ান্ত করতে হবে। এরপর বাজেট ও দলের প্রয়োজন বিবেচনায় নতুন খেলোয়াড় নেওয়ার পরিকল্পনা সাজাবে ফ্র্যাঞ্চাইজিগুলো।

নিলামের চূড়ান্ত তারিখ, ভেন্যু এবং অন্যান্য নিয়মকানুন সম্পর্কে বিসিসিআইয়ের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্টরা।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে মেসিকে পেছনে ফেললেন রোনালদো, ব্যবধান বড়

ব্যালন ডি’অরের বিশেষ ভোটে মেসিকে পেছনে ফেললেন রোনালদো, ব্যবধান বড়

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসি নাকি ক্রিস্তিয়ানো রোনালদো—ফুটবলের সর্বকালের সেরা তারকাকে নিয়ে এই বিতর্ক নতুন নয়। ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...