| ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী দল নেই ব্রাজিলের

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ২৮ ১৫:৩১:০৭
বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী দল নেই ব্রাজিলের

নিজস্ব প্রতিবেদক: একসময় বিশ্বকাপের অন্যতম বড় দাবিদার ছিল ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি সর্বশেষ শিরোপা জিতেছিল ২০০২ সালে। এরপর কেটে গেছে দুই যুগ। প্রতিবারই হেক্সা জয়ের স্বপ্ন নিয়ে বিশ্বকাপে গেলেও শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে সেলেসাওদের। এবার ব্রাজিলের বর্তমান দল নিয়ে হতাশার কথাই জানালেন দেশটির কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও।

ব্রাজিলের সাবেক এই স্ট্রাইকারের মতে, বর্তমান দল বিশ্বকাপ জেতার মতো যথেষ্ট শক্তিশালী নয়। শুধু তাই নয়, দলের মধ্যে আগের মতো ঐক্য ও আত্মবিশ্বাসের ঘাটতিও দেখছেন তিনি।

‘স্টিক টু ফুটবল’ পডকাস্টে অতিথি হিসেবে কথা বলতে গিয়ে রোনালদো বলেন, ব্রাজিলের ফুটবলে এখন ইউরোপীয় ধাঁচ অনুসরণের প্রবণতা দেখা যাচ্ছে। অথচ একসময় নিজেদের স্বতন্ত্র প্রতিভা ও সামর্থ্যের ওপর নির্ভর করেই এগিয়ে যেত ব্রাজিল।

রোনালদোর ভাষায়, ‘আমার মনে হয়, আমরা ইউরোপীয় খেলোয়াড়দের অনুকরণ করছি। আগে আমাদের দেশে নিজেদের প্রতিভার ওপর ভর করেই প্রচণ্ড আত্মবিশ্বাস কাজ করত। কিন্তু আজকের ইউরোপীয়রা অনেক বেশি শক্তিশালী, দ্রুতগতির, সুসংগঠিত এবং তারা ভালো খেলে।’

ব্রাজিলের বর্তমান দল নিয়ে নিজের মূল্যায়ন জানিয়ে তিনি বলেন, ‘বিশ্বকাপ জেতার মতো যথেষ্ট শক্তিশালী নয় ব্রাজিল। আমাদের শক্তিশালী দল নেই, আমরা ঐক্যবদ্ধ নই।’

২০০২ সালের দলকেই সেরা মনে করেন রোনালদো

ব্রাজিলের হয়ে দুটি বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা রয়েছে রোনালদোর। ১৯৯৪ সালে বিশ্বকাপজয়ী দলে থাকলেও তখন মাঠে নামার সুযোগ পাননি তিনি। এরপর ২০০২ সালে নিজের অসাধারণ পারফরম্যান্সে ব্রাজিলকে পঞ্চম বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রাখেন। ওই আসরে আট গোল করে জেতেন গোল্ডেন বুট।

রোনালদোর মতে, ২০০২ সালের ব্রাজিল দল ছিল অসাধারণ। সেই দলের খেলোয়াড়দের সামর্থ্য ও পারস্পরিক বোঝাপড়ার কারণে যেকোনো প্রতিপক্ষকে হারানোর আত্মবিশ্বাস ছিল তাদের।

সেই দলের কথা স্মরণ করে তিনি বলেন, ‘২০০২ সালের ব্রাজিল জাতীয় দল ছিল অসাধারণ। আমরা যে কাউকে হারাতে পারতাম। রবার্তো কার্লোস সেরা ফর্মে ছিল। কাফু, লুসিও, এডমিলসন, রকি জুনিয়রও দুর্দান্ত ছিল। গিলবার্তো সিলভা ও ক্লেবারসন ভালো খেলছিল। রিভালদো, রোনালদিনিও, জুনিনিওর মতো খেলোয়াড়ও ছিল।’

দীর্ঘদিনের বিশ্বকাপ-অপেক্ষা ঘোচাতে ব্রাজিলকে এবারও নতুন করে দল গড়ার চ্যালেঞ্জ নিতে হবে। রোনালদোর মন্তব্যে স্পষ্ট, শুধু তারকানির্ভর দল নয়, বিশ্বকাপ জিততে প্রয়োজন শক্তিশালী দলীয় সমন্বয়, আত্মবিশ্বাস ও ঐক্য।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

আইপিএল ২০২৭ নিলামের তালিকায় নেই মুস্তাফিজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের নিলাম ঘিরে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য এসেছে একটি অপ্রত্যাশিত খবর। ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু: জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম কলম্বাস ক্রু: জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ম্যাচের নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই গোলের দেখা পায়নি। মনে হচ্ছিল, মেজর লিগ ...

বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী দল নেই ব্রাজিলের

বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী দল নেই ব্রাজিলের

নিজস্ব প্রতিবেদক: একসময় বিশ্বকাপের অন্যতম বড় দাবিদার ছিল ব্রাজিল। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি সর্বশেষ শিরোপা জিতেছিল ...