আজ রাত ৮টায় ব্রাজিল-কোস্টারিকা ম্যাচ, লাইভ দেখবেন যেভাবে
নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ শুক্রবার (২৭ নভেম্বর) মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও কোস্টারিকা। কাতারের দোহায় অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হওয়ার কথা। ব্রাজিলের খেলা দেখতে আগ্রহী দর্শকদের জন্য ম্যাচের সময়ের পাশাপাশি সরাসরি সম্প্রচারের মাধ্যমও জেনে রাখা জরুরি।
কখন শুরু হবে ব্রাজিল-কোস্টারিকা ম্যাচ
ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচটি কাতারের দোহায় অ্যাসপায়ার জোনে অনুষ্ঠিত হবে। স্থানীয় সময় বিকেল ৫টায় ম্যাচটি শুরু হওয়ার কথা। বাংলাদেশ সময়ের সঙ্গে কাতারের সময়ের পার্থক্য তিন ঘণ্টা হওয়ায় ম্যাচটি বাংলাদেশে রাত ৮টায় দেখা যাবে।
একনজরে ম্যাচের সময়সূচি
-
টুর্নামেন্ট: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ২০২৬
-
ম্যাচ: ব্রাজিল অনূর্ধ্ব-১৭ বনাম কোস্টারিকা অনূর্ধ্ব-১৭
-
তারিখ: শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
-
সময়: বাংলাদেশ সময় রাত ৮টা
-
ভেন্যু: অ্যাসপায়ার জোন, দোহা, কাতার
-
অনলাইনে দেখার সম্ভাব্য মাধ্যম: DAZN-এর FIFA+ বিভাগ
অনলাইনে দেখতে চাইলে:
১. DAZN-এর ওয়েবসাইটে প্রবেশ করুন: https://www.dazn.com
২. অ্যাকাউন্টে লগইন বা প্রয়োজন হলে নতুন একাউন্ড করুন।
ম্যাচ টা সরাসরি দেখতে এখানে ক্লিক করুন-
আয়শা/
