অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ
৮০ মিনিটের খেলা; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, Live এখানে
ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে রোমাঞ্চকর এক ম্যাচ উপহার দিচ্ছে আর্জেন্টিনা ও ডেনমার্ক। প্রথমার্ধে দুই গোলে পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু শেষ দিকে গোল করে ম্যাচে সমতা ফিরিয়েছে ডেনমার্ক। খেলার ৮০ মিনিট ৪৮ সেকেন্ড পর্যন্ত দুই দলের স্কোর ৩-৩।
গ্রুপ ‘সি’-এর এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ডেনমার্ক। ৩৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন নোয়াহ ম্যাডসেন। প্রথমার্ধের যোগ করা সময়ে ৪৫+৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন একেন চুকউয়ানি।
তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র পুরোপুরি পাল্টে দেয় আর্জেন্টিনা। ৫৮তম মিনিটে জিওভান্নি বারোনি, ৬২তম মিনিটে হুয়ান ক্রুজ পোলিসেল্লা এবং ৬৮তম মিনিটে অ্যালান আলকারাজের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় দলটি।
ম্যাচের শেষ দিকে ৭৮তম মিনিটে ওমরান খাতার গোল করে ডেনমার্ককে ৩-৩ সমতায় ফেরান। ফলে শেষ মুহূর্তে আবারও অনিশ্চিত হয়ে পড়েছে ম্যাচের ফল।
একনজরে আর্জেন্টিনা-ডেনমার্ক ম্যাচের স্কোর
-
টুর্নামেন্ট: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ২০২৬
-
গ্রুপ: সি
-
ম্যাচ: ডেনমার্ক অনূর্ধ্ব-১৭ বনাম আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭
-
সময়: ৮০ মিনিট ৪৮ সেকেন্ড, খেলা চলমান
-
স্কোর: ডেনমার্ক ৩-৩ আর্জেন্টিনা
-
ডেনমার্কের গোলদাতা: নোয়াহ ম্যাডসেন (৩৭', পেনাল্টি), একেন চুকউয়ানি (৪৫+৩'), ওমরান খাতার (৭৮')
-
আর্জেন্টিনার গোলদাতা: জিওভান্নি বারোনি (৫৮'), হুয়ান ক্রুজ পোলিসেল্লা (৬২'), অ্যালান আলকারাজ (৬৮')
-
হলুদ কার্ড: ডেনমার্ক ১, আর্জেন্টিনা ৩
-
লাল কার্ড: কোনো দল পায়নি
FIFA+ এ আর্জেন্টিনা-ডেনমার্ক ম্যাচ দেখবেন যেভাবে
ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচগুলো FIFA+ স্ট্রিমিং সেবার মাধ্যমে DAZN প্ল্যাটফর্মেও দেখানো হচ্ছে। FIFA+ on DAZN-এ বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলে বিভিন্ন আন্তর্জাতিক ফুটবল ম্যাচ দেখার সুযোগ রয়েছে।
আর্জেন্টিনা-ডেনমার্ক ম্যাচ দেখতে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন:
১. প্রথমে DAZN-এর FIFA+ পেজে প্রবেশ করুন।
২. https://www.dazn.com/fifaplus লিংকে ক্লিক করুন।
৩. বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন অথবা আগে থেকে অ্যাকাউন্ট থাকলে লগইন করুন।
এই ম্যাচ টা দেখতে অ্যাকাউন্ট খোলার পর এখানে ক্লিক করুন-
আয়শা/
