কিছুক্ষণ পর শুরু, রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ, Live দেখুন এখানে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আজ রাতে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ নেদারল্যান্ডসের শক্তিশালী ক্লাব পিএসভি আইন্দহোভেন। লিগ পর্বের এই ম্যাচ ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ইতোমধ্যে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। বিশেষ করে বাংলাদেশি সমর্থকদের নজর এখন দুই দলের লড়াইয়ের দিকে।
বাংলাদেশ সময় বুধবার (২৫ নভেম্বর) রাত ২টায় শুরু হবে রিয়াল মাদ্রিদ ও পিএসভির মধ্যকার ম্যাচ। স্পেনের মাদ্রিদে রিয়ালের নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত হবে গুরুত্বপূর্ণ এই লড়াই। স্থানীয় সময় মঙ্গলবার রাত ৯টায় মাঠে নামবে দুই দল।
চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জনের লক্ষ্য নিয়েই মাঠে নামবে দুই দল। তাই ম্যাচটিতে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল দেখা যেতে পারে।
রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ কখন, কোথায়?
ফুটবলপ্রেমীদের সুবিধার্থে ম্যাচের সময়সূচি ও ভেন্যুর তথ্য একনজরে তুলে ধরা হলো:
- টুর্নামেন্ট: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ২০২৬-২৭
- ম্যাচ: রিয়াল মাদ্রিদ বনাম পিএসভি আইন্দহোভেন
- তারিখ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
- সময়: বাংলাদেশ সময় রাত ২টা
- ভেন্যু: সান্তিয়াগো বার্নাব্যু, মাদ্রিদ, স্পেন
- পর্ব: লিগ পর্ব, পঞ্চম ম্যাচডে
বাংলাদেশে যেভাবে সরাসরি দেখবেন রিয়াল মাদ্রিদ-পিএসভি ম্যাচ
রিয়াল মাদ্রিদ ও পিএসভির মধ্যকার ম্যাচটি বাংলাদেশ থেকে সরাসরি দেখতে পারবেন ফুটবলপ্রেমীরা। এ জন্য অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম Tapmad ব্যবহার করতে পারেন।
প্ল্যাটফর্মটিতে সাবস্ক্রিপশন নিয়ে ম্যাচটি সরাসরি দেখার সুযোগ রয়েছে। খেলা শুরুর আগেই Tapmad-এর অ্যাপ বা ওয়েবসাইটে প্রবেশ করে সম্প্রচারের সময়সূচি ও সাবস্ক্রিপশন সংক্রান্ত তথ্য দেখে নিতে পারেন।
ম্যাচ টা দেখতে এখানে ক্লিক করুন-
আয়শা/
