অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ
একটু পর শুরু; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, একক্লিকে দেখুন Live
ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ডেনমার্ক। বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায় কাতারের দোহায় শুরু হবে গ্রুপ ‘সি’-এর এই লড়াই।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় তুলে নিয়ে পরবর্তী রাউন্ডে যাওয়ার পথ সহজ করতে চাইবে দুই দলই। এ কারণে আর্জেন্টিনা ও ডেনমার্কের ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি হয়েছে।
আর্জেন্টিনা-ডেনমার্ক ম্যাচ কখন?
বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচটি। কাতারের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মাঠে গড়াবে খেলা।
একনজরে ম্যাচের সময়সূচি
-
ম্যাচ: আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ বনাম ডেনমার্ক অনূর্ধ্ব-১৭
-
টুর্নামেন্ট: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ২০২৬
-
গ্রুপ: সি
-
তারিখ: বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
-
বাংলাদেশ সময়: রাত ৯টা ৩০ মিনিট
-
কাতারের স্থানীয় সময়: সন্ধ্যা ৬টা ৩০ মিনিট
-
ভেন্যু: দোহা, কাতার
FIFA+ এ আর্জেন্টিনা-ডেনমার্ক ম্যাচ দেখবেন যেভাবে
ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচগুলো FIFA+ স্ট্রিমিং সেবার মাধ্যমে DAZN প্ল্যাটফর্মেও দেখানো হচ্ছে। FIFA+ on DAZN-এ বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলে বিভিন্ন আন্তর্জাতিক ফুটবল ম্যাচ দেখার সুযোগ রয়েছে।
আর্জেন্টিনা-ডেনমার্ক ম্যাচ দেখতে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন:
১. প্রথমে DAZN-এর FIFA+ পেজে প্রবেশ করুন।
২. https://www.dazn.com/fifaplus লিংকে ক্লিক করুন।
৩. বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন অথবা আগে থেকে অ্যাকাউন্ট থাকলে লগইন করুন।
এই ম্যাচ টা দেখতে অ্যাকাউন্ট খোলার পর এখানে ক্লিক করুন-
আয়শা/
