অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ
দ্বিতীয়ার্ধের খেলা শুরু; আর্জেন্টিনা বনাম ডেনমার্ক ম্যাচ, Live দেখুন এখানে
ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ ‘সি’-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ডেনমার্কের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধ শুরু করেছে আর্জেন্টিনা। প্রথমার্ধে দুই গোল করে ম্যাচে শক্ত অবস্থান তৈরি করেছে ডেনমার্ক। এখন ঘুরে দাঁড়িয়ে ম্যাচে ফেরার চ্যালেঞ্জ আর্জেন্টিনার সামনে।
ম্যাচের ৩৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে ডেনমার্ককে এগিয়ে দেন নোয়াহ ম্যাডসেন। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে, ৪৫+৩ মিনিটে, ব্যবধান দ্বিগুণ করেন একেন চুকউয়ানি।
আর্জেন্টিনা-ডেনমার্ক ম্যাচের বর্তমান স্কোর
দ্বিতীয়ার্ধের শুরুতে পাওয়া তথ্য অনুযায়ী, ডেনমার্ক ২-০ গোলে এগিয়ে রয়েছে। আর্জেন্টিনার একটি হলুদ কার্ড রয়েছে। এখন পর্যন্ত কোনো দল লাল কার্ড দেখেনি।
ম্যাচের সর্বশেষ তথ্য:
-
টুর্নামেন্ট: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ২০২৬
-
গ্রুপ: সি
-
ম্যাচ: ডেনমার্ক অনূর্ধ্ব-১৭ বনাম আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭
-
স্কোর: ডেনমার্ক ২-০ আর্জেন্টিনা
-
গোলদাতা: নোয়াহ ম্যাডসেন (৩৭ মিনিট, পেনাল্টি)
-
দ্বিতীয় গোল: একেন চুকউয়ানি (৪৫+৩ মিনিট)
-
হলুদ কার্ড: ডেনমার্ক ০, আর্জেন্টিনা ১
-
লাল কার্ড: দুই দলের কেউ পায়নি
FIFA+ এ আর্জেন্টিনা-ডেনমার্ক ম্যাচ দেখবেন যেভাবে
ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের ম্যাচগুলো FIFA+ স্ট্রিমিং সেবার মাধ্যমে DAZN প্ল্যাটফর্মেও দেখানো হচ্ছে। FIFA+ on DAZN-এ বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলে বিভিন্ন আন্তর্জাতিক ফুটবল ম্যাচ দেখার সুযোগ রয়েছে।
আর্জেন্টিনা-ডেনমার্ক ম্যাচ দেখতে নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন:
১. প্রথমে DAZN-এর FIFA+ পেজে প্রবেশ করুন।
২. https://www.dazn.com/fifaplus লিংকে ক্লিক করুন।
৩. বিনা মূল্যে অ্যাকাউন্ট খুলুন অথবা আগে থেকে অ্যাকাউন্ট থাকলে লগইন করুন।
এই ম্যাচ টা দেখতে অ্যাকাউন্ট খোলার পর এখানে ক্লিক করুন-
আয়শা/
