জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই জিম্বাবুয়ের মুখোমুখি হচ্ছে টাইগাররা। আবুধাবিতে ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৫টায় শুরু হবে। তবে ম্যাচের ঠিক আগে বাংলাদেশ শিবিরে কিছুটা শঙ্কার খবর—জ্বরে ভুগছেন দলের অন্যতম ভরসা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মিরাজের ফিটনেস ও দলের কম্বিনেশন নিয়ে কথা বলেছেন অধিনায়ক লিটন দাস। মিরাজের জ্বর থাকলেও সময়মতো তিনি সুস্থ হয়ে উঠবেন বলে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। তবে মিরাজ শেষ পর্যন্ত ফিট না হতে পারলে বিকল্প হিসেবে প্রস্তুত রাখা হয়েছে মোসাদ্দেক হোসেন সৈকতকে।
অধিনায়ক লিটন দাস এ বিষয়ে বলেন, `(মোসাদ্দেক) ৬ নম্বরের ব্যাটার। সে তো ভালো অপশন অবশ্যই। আর মিরাজের জ্বর আছে, তবে আশা করি সে দ্রুত রিকভার করবে এবং মাঠে নামবে।`
দলের সামর্থ্য নিয়ে আশাবাদী লিটন জানান, ঘরের মাঠে বাংলাদেশ দলের খেলার প্যাটার্ন সবসময়ই চমৎকার ছিল। দলে অনেক প্রতিভাবান তারকার পাশাপাশি অভিজ্ঞ ক্রিকেটাররাও রয়েছেন। সবাই নিজেদের সেরাটা দিতে পারলে ট্রফি জয় সম্ভব।
আবুধাবির উইকেট সম্পর্কে লিটন বলেন, কন্ডিশন খুব একটা অচেনা নয়। আশা করা যাচ্ছে, উইকেট ব্যাট ও বলের মধ্যে দারুণ ভারসাম্যপূর্ণ হবে।
এই সিরিজে নিজেদের ফেভারিট দাবি করেছে আফগানিস্তান, যাদের মূল শক্তি তাদের শক্তিশালী স্পিন আক্রমণ। তবে এই চ্যালেঞ্জ মোকাবেলায় টাইগাররা পুরোপুরি প্রস্তুত বলে জানিয়েছেন লিটন দাস। তিনি বলেন, আফগানিস্তানের বিপক্ষে দীর্ঘদিন ধরেই খেলছে বাংলাদেশ। প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা সম্পর্কে দল ওয়াকিবহাল রয়েছে এবং সে অনুযায়ীই শেষ মুহূর্তের প্রস্তুতি নেওয়া হয়েছে।
জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
১. লিটন দাস (অধিনায়ক ও উইকেটরক্ষক)
২. তানজিদ হাসান তামিম
৩. নাজমুল হোসেন শান্ত
৪. তোহিদ হৃদয়
৫. শামীম হোসেন পাটোয়ারী / মোসাদ্দেক হোসেন সৈকত (মিরাজের ফিটনেস সাপেক্ষে মোসাদ্দেক একাদশে থাকার সম্ভাবনা বেশি)
৬. মেহেদী হাসান মিরাজ (জ্বর থেকে সেরে উঠলে খেলবেন, না হলে একাদশে দেখা যেতে পারে মোসাদ্দেক হোসেন সৈকতকে)
৭. রিশাদ হোসেন
৮. তাসকিন আহমেদ
৯. মুস্তাফিজুর রহমান
১০. শরিফুল ইসলাম
১১. তানভীর ইসলাম / নাসুম আহমেদ
সোহাগ/
