| ঢাকা, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

৯০ মিনিটের খেলা শেষ, রিয়াল মাদ্রিদ বনাম বার্সোলোনা, জানুন ফলাফল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ অক্টোবর ২৬ ১০:০০:৩৪
৯০ মিনিটের খেলা শেষ, রিয়াল মাদ্রিদ বনাম বার্সোলোনা, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগার উত্তেজনাপূর্ণ এল ক্লাসিকোয় বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রোববার (২৫ অক্টোবর) রাতে বার্সেলোনার মাঠে অনুষ্ঠিত ম্যাচে রিয়ালের জয়ের নায়ক কিলিয়ান এমবাপে। ফরাসি এই তারকা দুই অর্ধে একটি করে গোল করে দলকে গুরুত্বপূর্ণ জয় এনে দেন। বার্সেলোনার হয়ে একমাত্র গোলটি করেন রাফিনহা।

এই হারে চলতি লা লিগা মৌসুমে প্রথম পরাজয়ের মুখ দেখল বার্সেলোনা। তবে পয়েন্ট তালিকার শীর্ষস্থান ধরে রেখেছে হান্সি ফ্লিকের দল। অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে শিরোপার লড়াইয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে রিয়াল মাদ্রিদ।

ম্যাচের শুরু থেকেই দুই দলের মধ্যে ছিল আক্রমণ-পাল্টা আক্রমণের লড়াই। প্রথমার্ধের ৪১ মিনিটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন এমবাপে। ইয়ান দিয়োমান্দের ক্রস ক্লিয়ার করতে গিয়ে বার্সেলোনার ডিফেন্ডার জেরার্ড মার্টিন ভুল করেন। বলটি এমবাপের গায়ে লেগে জালে ঢুকে যায়।

গোলের পর ব্যবধান বাড়ানোর সুযোগও পেয়েছিল রিয়াল। অন্যদিকে বিরতির আগে সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি বার্সেলোনা। ফলে প্রথমার্ধ শেষ হয় রিয়ালের ১-০ গোলের লিড নিয়ে।

দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া হয়ে আক্রমণে ঝাঁপায় বার্সেলোনা। ম্যাচের ৬১ মিনিটে পেদ্রির পাস থেকে গোল করে দলকে সমতায় ফেরান রাফিনহা। তাঁর এই গোলে ম্যাচে নতুন করে উত্তেজনা তৈরি হয়।

সমতায় ফেরার পর বার্সেলোনা ব্যবধান বাড়ানোর চেষ্টা চালায়। কিন্তু রিয়ালের রক্ষণ ভেঙে আর গোলের দেখা পায়নি স্বাগতিকেরা।

ম্যাচের শেষ দিকে যখন দুই দলই জয়ের জন্য মরিয়া, তখন ৮৭ মিনিটে আবারও গোল করেন এমবাপে। দ্রুত পাল্টা আক্রমণে বল নিয়ে এগিয়ে যান এদুয়ার্দো কামাভিঙ্গা। তাঁর পাস থেকে সহজ ফিনিশিংয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড।

এমবাপের এই গোলেই নিশ্চিত হয় রিয়াল মাদ্রিদের ২-১ ব্যবধানের জয়। জোড়া গোল করে ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় হয়ে ওঠেন তিনি।

এল ক্লাসিকোর এই জয়ের পরও পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে বার্সেলোনা। ১০ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ২৭ পয়েন্ট। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আতলেতিকো মাদ্রিদ। রিয়াল মাদ্রিদ ২৪ পয়েন্ট নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।

ফলে বার্সেলোনার সঙ্গে রিয়ালের ব্যবধান এখন মাত্র তিন পয়েন্ট। শিরোপার লড়াইয়ে এই জয় রিয়ালকে বাড়তি আত্মবিশ্বাস দেবে।

এল ক্লাসিকোর আগে লা লিগায় টানা নয়টি ম্যাচ জিতেছিল বার্সেলোনা। মৌসুমের শুরুতে টানা ১০ ম্যাচ জয়ের নতুন রেকর্ড গড়ার সুযোগ ছিল তাদের সামনে। কিন্তু রিয়ালের কাছে হেরে সেই লক্ষ্য পূরণ করতে পারেনি ফ্লিকের দল।

১৯৬৮-৬৯ মৌসুমে লা লিগার প্রথম নয়টি ম্যাচেই জিতেছিল রিয়াল মাদ্রিদ। এবার বার্সেলোনা সেই কীর্তির সমান হলেও দশম ম্যাচে এসে আর এগোতে পারল না।

সব মিলিয়ে, এমবাপের জোড়া গোল রিয়ালকে এনে দিয়েছে মর্যাদার এল ক্লাসিকো জয়। একই সঙ্গে বার্সেলোনার অপরাজিত যাত্রার অবসান ঘটিয়ে লা লিগার শিরোপার লড়াই আরও জমিয়ে তুলেছে এই ফল।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

রেকর্ডে ভারতেরও ওপর উগান্ডা, ধারেকাছে নেই বাংলাদেশ

রেকর্ডে ভারতেরও ওপর উগান্ডা, ধারেকাছে নেই বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট জয়ের সংখ্যায় সবার আগে ভারত। তবে জয়-হারের অনুপাতের হিসাবে দেশটিকেও ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, রিয়াল মাদ্রিদ বনাম বার্সোলোনা, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, রিয়াল মাদ্রিদ বনাম বার্সোলোনা, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: স্প্যানিশ লা লিগার উত্তেজনাপূর্ণ এল ক্লাসিকোয় বার্সেলোনাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। রোববার ...

হ্যারি কেইনের ৭৩ গোল, প্রথম ব্যালন ডি’অর জয়ের পথে কতটা এগিয়ে

হ্যারি কেইনের ৭৩ গোল, প্রথম ব্যালন ডি’অর জয়ের পথে কতটা এগিয়ে

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর জয়ের দৌড়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড ...