| ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের বড় লাফ

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১১ ১৯:৫৮:৫৮
ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: আইসিসির সর্বশেষ ওয়ানডে র‍্যাংকিংয়ে সুখবর পেয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। অবস্থানের পরিবর্তন না হলেও নিকটতম প্রতিদ্বন্দ্বী ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে টাইগাররা।

বর্তমানে ৮৪ রেটিং পয়েন্ট নিয়ে ওয়ানডে র‍্যাংকিংয়ের ৯ নম্বরে রয়েছে বাংলাদেশ। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের রেটিং নেমে হয়েছে ৭৪। ফলে দুই দলের মধ্যে ব্যবধান এখন ১০ পয়েন্টে দাঁড়িয়েছে, যা বাংলাদেশের জন্য বেশ ইতিবাচক খবর।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা নিশ্চিত করতে শীর্ষ ৯ দলের মধ্যে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই দিক থেকে বাংলাদেশের বর্তমান অবস্থান স্বস্তি দিচ্ছে ক্রিকেটভক্তদের।

টাইগারদের ঠিক ওপরে রয়েছে ইংল্যান্ড। ৮৯ রেটিং পয়েন্ট নিয়ে তারা অবস্থান করছে আট নম্বরে। অর্থাৎ মাত্র ৫ পয়েন্ট পিছিয়ে আছে বাংলাদেশ। সামনের সিরিজগুলোতে ধারাবাহিক ভালো ফল করতে পারলে ইংল্যান্ডকে টপকে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।

র‍্যাংকিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড এবং তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। এদিকে দক্ষিণ আফ্রিকা এক ধাপ এগিয়ে উঠে এসেছে চার নম্বরে, আর পাকিস্তান নেমে গেছে পাঁচ নম্বরে। শ্রীলঙ্কা ও আফগানিস্তান রয়েছে যথাক্রমে ষষ্ঠ ও সপ্তম স্থানে।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ধারাবাহিক পারফরম্যান্স এবং তরুণ ক্রিকেটারদের উন্নতি র‍্যাংকিংয়ে ইতিবাচক প্রভাব ফেলছে। বিশেষ করে মেহেদী হাসান মিরাজদের নেতৃত্বে দলের আত্মবিশ্বাসও বেড়েছে।

সামনে গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক সিরিজগুলোতে ভালো করতে পারলে ওয়ানডে র‍্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান আরও শক্তিশালী হতে পারে।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...