| ঢাকা, সোমবার, ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

বড় চমক নিয়ে ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ১৯ ০৮:১০:৩৫
বড় চমক নিয়ে ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ প্রতীক্ষা আর নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ২০২৬ ফুটবল বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল ঘোষণা করেছে ব্রাজিল। নতুন কোচ কার্লো আনচেলত্তির ঘোষিত ২৬ সদস্যের দলে যেমন রয়েছে বড় প্রত্যাবর্তনের গল্প, তেমনি আছে কয়েকটি চমকও।

সবচেয়ে আলোচিত বিষয় ছিল নেইমারকে ঘিরে। চোট, অস্ত্রোপচার, দীর্ঘ পুনর্বাসন আর ফিটনেস নিয়ে অনিশ্চয়তার পর অবশেষে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেয়েছেন এই তারকা ফরোয়ার্ড। প্রায় আড়াই বছর পর জাতীয় দলের বড় টুর্নামেন্টে ফিরলেন নেইমার জুনিয়র, যা ব্রাজিল সমর্থকদের জন্য বড় স্বস্তির খবর।

তবে চমকও কম নয়। আনচেলত্তির ঘোষিত দল থেকে বাদ পড়েছেন তারকা ফরোয়ার্ড রদ্রিগো, যা অনেক ফুটবলপ্রেমীকেই অবাক করেছে।

রিও ডি জেনিরোর ‘মিউজিয়াম অব টুমরো’তে সোমবার দিবাগত রাত বাংলাদেশ সময় ৩টায় সংবাদ সম্মেলনের মাধ্যমে চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বের বিভিন্ন দেশের গণমাধ্যমের উপস্থিতিতে ঘোষিত তালিকায় সবচেয়ে বেশি আলোচনায় ছিল নেইমারের নাম।

২০২৬ বিশ্বকাপ আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠিত হবে। ‘সি’ গ্রুপে থাকা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৯ জুন হাইতির বিপক্ষে মাঠে নামবে সেলেসাওরা।

ব্রাজিলের চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড:

গোলরক্ষক: আলিসন বেকার, এদেরসন, ওয়েভেরতন।

রক্ষণভাগ: আলেক্স সান্দ্রো, দানিলো, গাব্রিয়েল মাগালাইস, দগলাস সান্তোস, ইবানেস, লেও পেরেইরা, মার্কিনিওস, ব্রেমের, ওয়েসলি।

মাঝমাঠ: ব্রুনো গিমারেস, কাসেমিরো, দানিলো, ফাবিনিও, লুকাস পাকেতা।

আক্রমণভাগ: এনদ্রিক, গাব্রিয়েল মার্তিনেল্লি, ইগর থিয়াগো, লুইজ হেনরিক, মাথিয়াস কুনিয়া, নেইমার, রাফিনিয়া, রায়ান ও ভিনিসিয়ুস জুনিয়র।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বড় লাফ

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বড় লাফ

নিজস্ব প্রতিবেদক: ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ২৩ বছর আগে যে মাঠে অস্ট্রেলিয়ার ...

বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হার, বড় বিপদে ভারত

বাংলাদেশের কাছে অস্ট্রেলিয়ার হার, বড় বিপদে ভারত

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে শুধু সিরিজেই ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম ন্যাশভিল, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এমএলএসে দুর্দান্ত জয় পেয়েছে ন্যাশভিল। ইন্টার মায়ামিকে ৪-১ গোলে হারিয়ে বড় জয় তুলে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...