| ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

নল্ডনে আ.লীগ-এনসিপির সংঘর্ষ, আহত ৪

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ১৭ ১১:৪৮:৪২
নল্ডনে আ.লীগ-এনসিপির সংঘর্ষ, আহত ৪

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাজ্যের লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠানকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছেন দলটির নেতাকর্মী ও বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকেরা। স্থানীয় সময় সোমবার (১৬ নভেম্বর) রাতে সংঘটিত এ ঘটনায় অন্তত চারজন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক দফা লাঠিচার্জ করেছে লন্ডন পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সদস্য ও নাগরিক সমাজের প্রতিনিধিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, নাহিদ ইসলামের এক সপ্তাহের যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে মধ্য লন্ডনের মে ফেয়ার হলে সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠান চলাকালে হলের বাইরে অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শী ও আয়োজকদের ভাষ্য অনুযায়ী, অনুষ্ঠানে যোগ দিতে আসা অতিথিদের লক্ষ্য করে বাইরে থেকে ডিম ও পানির বোতল ছোড়া হয়। এ সময় হলের বাইরের অংশে অতিথিদের ওপর চড়াও হওয়ার ঘটনাও ঘটে।

অনুষ্ঠান শেষ হওয়ার পর মে ফেয়ার হলের পেছনের সড়কে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে শুরু হয় ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতি। প্রায় ২০ মিনিট ধরে চলা সংঘর্ষে কয়েকজন আহত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লন্ডন পুলিশ দফায় দফায় লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে লন্ডনের মতো শহরে বাংলাদেশের রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে এমন সংঘর্ষের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির সদস্যরা। তাঁদের মতে, রাজনৈতিক মতবিরোধ থাকলেও বিদেশের মাটিতে এ ধরনের বিশৃঙ্খলা ও সহিংস আচরণ পুরো প্রবাসী বাংলাদেশি সমাজের ভাবমূর্তির জন্য নেতিবাচক।

বিশেষ করে অতিথিদের লক্ষ্য করে ডিম ও পানির বোতল নিক্ষেপ এবং সংঘর্ষে জড়িয়ে পড়ার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন অনেকে। তাঁদের মতে, রাজনৈতিক বিরোধ প্রকাশের ক্ষেত্রে সহিংসতার পরিবর্তে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতি অনুসরণ করা উচিত।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

বুধবার ভোরে আর্জেন্টিনার ম্যাচ, প্রতিপক্ষ কারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুধবার (১৮ নভেম্বর) ভোরে কোস্টারিকার মুখোমুখি হচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বাংলাদেশ ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...