| ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩

শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া নিয়ে যা জানাল ভারত

রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ অক্টোবর ০৮ ০৭:৫০:২৩
শেখ হাসিনাকে ফেরানোর প্রক্রিয়া নিয়ে যা জানাল ভারত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে ভারতের অবস্থান স্পষ্ট করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি জানিয়েছেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি আইনি বিষয় এবং এ ক্ষেত্রে সংশ্লিষ্ট আইনি প্রক্রিয়াই অনুসরণ করা হবে।

বুধবার (৭ অক্টোবর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন জয়সওয়াল।

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের কাছে করা অনুরোধের প্রক্রিয়া নিয়ে জানতে চাইলে জয়সওয়াল বলেন, প্রত্যর্পণের বিষয়টি আইনি। এ ক্ষেত্রে কিছু আইনি প্রক্রিয়া ও আনুষ্ঠানিকতা রয়েছে এবং সেগুলো অনুসরণ করেই বিষয়টি দেখা হবে।

এর আগে ভারত জানিয়েছিল, বাংলাদেশ সরকারের করা শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধ দেশটির সংশ্লিষ্ট আইনি ও বিচারিক প্রক্রিয়ার আওতায় পরীক্ষা করা হচ্ছে। ভারত এখনো এ বিষয়ে কোনো নির্দিষ্ট সময়সীমা জানায়নি।

ব্রিফিংয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়েও কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায়। এই দৃষ্টিভঙ্গির ভিত্তিতেই দুই দেশের মধ্যে আলোচনা ও যোগাযোগ এগিয়ে যাচ্ছে।

শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের অন্যতম আলোচিত ইস্যু। বাংলাদেশের পক্ষ থেকে তাকে দেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হয়েছে। অন্যদিকে, ভারত বলছে, বিষয়টি বিদ্যমান আইনি কাঠামো ও বিচারিক প্রক্রিয়া অনুযায়ী বিবেচনা করা হবে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ সালের আইপিএলে আবারও দেখা যেতে পারে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। আসন্ন আসরের মিনি ...

৮০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ, লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শেষ পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশ ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে শেষ মুহূর্তের নাটকীয়তায় বড় ধাক্কা খেল স্বাগতিক বাংলাদেশ। ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...