যেভাবে গ্রেপ্তার হলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
রাজনীতি ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ১৯ ০৯:৩৮:৪৩
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।
যেভাবে গ্রেপ্তার করা হয়
ওসি খালিদ মনসুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডের ১৩ নম্বর বাসায় অভিযান চালায় পুলিশ। সেখান থেকেই সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তাঁকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান তিনি।
আয়শা/
