| ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

জুলাইয়ের গ্রাফিতি মুছে দেয়ালে ‘জয় বাংলা’, ভিডিও ভাইরাল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ১৯ ০৯:৩২:০১
জুলাইয়ের গ্রাফিতি মুছে দেয়ালে ‘জয় বাংলা’, ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের ফটিকছড়িতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে আঁকা জুলাই গণঅভ্যুত্থানের গ্রাফিতি ও শহীদ আবু সাঈদের প্রতিকৃতি মুছে সেখানে ‘জয় বাংলা’ লেখার অভিযোগ উঠেছে। মুখোশ পরা কয়েকজনের গ্রাফিতি মুছে ফেলার ৫৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে ফটিকছড়ি পৌরসভার জুবলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানাপ্রাচীরে এ ঘটনা ঘটে।

মুখোশ পরে গ্রাফিতি মুছতে দেখা যায় ভিডিওতে

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা গেঞ্জি পরা মুখোশধারী এক ব্যক্তি স্প্রে ব্যবহার করে দেয়ালে আঁকা জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের প্রতিকৃতি ও বাংলাদেশের মানচিত্র মুছে ফেলছেন।

এ সময় কালো পোশাক পরা আরেক মুখোশধারীকেও জুলাই আন্দোলনের বিভিন্ন গ্রাফিতি মুছে ফেলতে দেখা যায়। পরে মুছে ফেলা জায়গায় ‘জয় বাংলা’ লেখা হয়। ভিডিওতে জুলাই গণঅভ্যুত্থানকে কটাক্ষ করে একটি শব্দও লিখতে দেখা গেছে।

একজনকে শনাক্ত করেছে পুলিশ

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল আলম খান বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি পুলিশের নজরে এসেছে। বুধবার বিকেলে ঘটনাটি ঘটেছে বলে পুলিশ জানতে পেরেছে।

তিনি আরও জানান, ভিডিও বিশ্লেষণ করে ইতিমধ্যে একজনকে শনাক্ত করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদেরও শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের তৎপরতা চলছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টা রিকাকে পাত্তাই দিল না আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা দুর্দান্ত ও একপেশে ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...