| ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে ২০০ টাকায় সিম বিক্রি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ১৯ ০৯:২১:২১
মসজিদের মাইকে ‘ফ্যামিলি কার্ডের’ ঘোষণা দিয়ে ২০০ টাকায় সিম বিক্রি

মসজিদের মাইকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা দিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ২০০ টাকা নিয়ে মোবাইল সিম বিক্রির অভিযোগ উঠেছে ময়মনসিংহের নান্দাইলে। বুধবার (১৮ নভেম্বর) উপজেলার গাংগাইল ইউনিয়নের পণ্ডিতপুর গ্রামে এ ঘটনা ঘটে। ফ্যামিলি কার্ড পাওয়ার আশায় শতাধিক নারী দোকানে ভিড় করেন। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয় বাসিন্দারা এক সিম বিক্রেতাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পণ্ডিতপুর গ্রামের আঞ্জু মিয়ার ছেলে রুবেল মিয়ার অনুরোধে স্থানীয় মসজিদের ইমাম মাইকে ঘোষণা দেন, ফ্যামিলি কার্ড পেতে হলে বুধবার সকালে এনআইডি ও ২০০ টাকা নিয়ে রুবেলের দোকানে যেতে হবে। এই ঘোষণা শুনে ভোর থেকেই এলাকার অসহায় ও দরিদ্র নারীরা দোকানে জড়ো হন।

২০০ টাকায় দেওয়া হয় গ্রামীণফোনের সিম

ভুক্তভোগী ফিরোজা ও সাবিনা খাতুনের অভিযোগ, দোকানে যাওয়ার পর তাঁদের প্রত্যেকের কাছ থেকে ২০০ টাকা নিয়ে একটি করে গ্রামীণফোনের সিম দেওয়া হয়। একই সঙ্গে বলা হয়, এই সিম না নিলে ফ্যামিলি কার্ড পাওয়া যাবে না।

ফ্যামিলি কার্ড পাওয়ার আশায় দোকানে যাওয়া নারীরা সিম বিক্রির বিষয়টি বুঝতে পেরে ক্ষোভ প্রকাশ করেন। পরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ঘটনাটি নিয়ে আলোচনা ও উত্তেজনা তৈরি হয়।

মাইকিং নিয়ে রুবেল ও ইমামের পাল্টাপাল্টি বক্তব্য

অভিযুক্ত রুবেল মিয়া মসজিদের মাইকে ঘোষণা দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন। তবে তাঁর দাবি, তিনি ফ্যামিলি কার্ডের কথা বলতে বলেননি। মাইকে প্রচারের সময় ইমাম ভুল করেছেন।

অন্যদিকে, স্থানীয় মসজিদের ইমাম আব্দুল মান্নান রুবেলের এই দাবি নাকচ করেছেন। তাঁর ভাষ্য, স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতেই রুবেল মিয়া তাঁকে ফ্যামিলি কার্ডের কথা ঘোষণা দিতে বলেছিলেন।

একজনকে আটক, তদন্তের নির্দেশ ইউএনওর

খবর পেয়ে নান্দাইল মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় আচারগাঁও গ্রামের সিম বিক্রেতা আমিনুর রহমানকে আটক করে থানায় নেওয়া হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত রুবেল মিয়া আগেই ঘটনাস্থল থেকে সরে যান।

নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সল আহমেদ জানিয়েছেন, ঘটনাটি তদন্তের জন্য উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, বিষয়টি ভুল-বোঝাবুঝির কারণে ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় কারও সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় আটক আমিনুর রহমানের কাছ থেকে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টা রিকাকে পাত্তাই দিল না আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা দুর্দান্ত ও একপেশে ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...