| ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

মক্কার ইমামের ভুল ধরেছিলেন যে বাংলাদেশি আলেম

ধর্ম ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ১৯ ০৬:২২:৩৯
মক্কার ইমামের ভুল ধরেছিলেন যে বাংলাদেশি আলেম

নিজস্ব প্রতিবেদক: উপমহাদেশের খ্যাতিমান আলেম ও হাদিসবিশারদ আল্লামা মুশাহিদ আহমদ বায়ামপুরী (রহ.)। গভীর জ্ঞান, অসাধারণ স্মৃতিশক্তি ও ধর্মীয় পাণ্ডিত্যের জন্য তাঁর খ্যাতি ছড়িয়ে পড়েছিল দেশের সীমানা ছাড়িয়ে। তাঁর জীবনের আলোচিত ঘটনাগুলোর একটি ১৯৪৭ সালের হজযাত্রা। জীবনীগ্রন্থের বর্ণনা অনুযায়ী, সে সময় মক্কার ইমামের খুতবে একটি ভুল তাঁর নজরে আসে। পরে তিনি বিষয়টি সংশোধনের জন্য তুলে ধরেন।

সিলেটের কানাইঘাট উপজেলার বায়ামপুর গ্রামে ১৯০৭ সালে জন্মগ্রহণ করেন এই বিশিষ্ট আলেম। ছোটবেলায় বাবাকে হারানোর পর মায়ের কাছেই তাঁর শিক্ষাজীবনের সূচনা হয়। মাত্র সাত বছর বয়সে কোরআন শিক্ষা সম্পন্ন করেন। পরে কানাইঘাট ইসলামিয়া মাদরাসায় প্রাথমিক পড়াশোনা শেষ করে উচ্চশিক্ষার জন্য ভারত যান।

দেওবন্দে হাদিসশাস্ত্রে কৃতিত্ব

উচ্চশিক্ষার জন্য আল্লামা বায়ামপুরী (রহ.) রামপুর আলিয়া মাদরাসা ও মিরাঠ আলিয়া মাদরাসায় প্রায় সাত বছর পড়াশোনা করেন। এ সময় হাদিস, তাফসির, ফিকহ, আকাইদ ও দর্শনসহ ইসলামি জ্ঞানের বিভিন্ন শাখায় দক্ষতা অর্জন করেন।

১৯৩৬ সালে তিনি ভর্তি হন ভারতের বিশ্বখ্যাত দারুল উলুম দেওবন্দে। সেখানে হাদিসশাস্ত্রে উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। তাঁর জীবনীতে উল্লেখ রয়েছে, তিনি পরীক্ষায় মেধাতালিকায় প্রথম স্থান অধিকার করেছিলেন।

১৯৪৭ সালের হজে আলোচনায় আসেন

আল্লামা মুশাহিদ বায়ামপুরী (রহ.) জীবনে তিনবার হজ পালন করেন। এর মধ্যে ১৯৪৭ সালের হজ তাঁর জীবনের অন্যতম আলোচিত ঘটনা হিসেবে বিভিন্ন জীবনীতে উঠে এসেছে।

জীবনীগ্রন্থের বর্ণনা অনুযায়ী, সে সময় মক্কার ইমামের খুতবে একটি ভুল তাঁর নজরে পড়ে। তিনি বিষয়টি সংশোধনের জন্য তুলে ধরেন। হাদিসশাস্ত্রে তাঁর গভীর জ্ঞান ও পাণ্ডিত্যে আরবের আলেমরা মুগ্ধ হয়েছিলেন বলেও এসব জীবনীতে উল্লেখ করা হয়েছে।

তাঁর জীবনীতে আরও একটি ঘটনা বর্ণিত হয়েছে। বলা হয়, সৌদি আরবের তৎকালীন বাদশাহ তাঁর সামনে রাষ্ট্রীয় সংবিধান পেশ করে কোথাও সংশোধনের প্রয়োজন আছে কি না, তা জানতে চেয়েছিলেন। পরে তিনি কয়েকটি বিষয়ে সংশোধনের পরামর্শ দেন বলে জীবনীতে উল্লেখ রয়েছে।

দেশে ফিরে হাদিস শিক্ষায় আত্মনিয়োগ

দারুল উলুম দেওবন্দে পড়াশোনা শেষ করে আল্লামা বায়ামপুরী (রহ.) ভারতে শিক্ষকতা শুরু করেন। পরে সিলেটবাসীর অনুরোধে দেশে ফিরে সিলেট সরকারি আলিয়া মাদরাসায় শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি গাছবাড়ী জামিউল উলুম কামিলা মাদরাসায়ও হাদিসের পাঠদান করেন।

১৯৫৩ সালে নিজ জন্মস্থান কানাইঘাটে ফিরে কানাইঘাট ইসলামিয়া মাদরাসায় যোগ দেন। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে রাখা হয় ‘দারুল উলুম কানাইঘাট’। ১৯৫৪ সালে সেখানে দাওরায়ে হাদিস চালু করেন তিনি। জীবনের শেষ দিন পর্যন্ত প্রতিষ্ঠানটির পরিচালক ও শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করেন।

তাঁর পাঠদানের খ্যাতি ছড়িয়ে পড়লে দেশের বিভিন্ন অঞ্চল থেকে শিক্ষার্থীরা কানাইঘাটে আসতে শুরু করেন। তাঁর হাতে গড়ে ওঠা প্রতিষ্ঠানটি পরবর্তী সময়ে সিলেট অঞ্চলের গুরুত্বপূর্ণ দ্বীনি শিক্ষাকেন্দ্রগুলোর একটিতে পরিণত হয়।

কুসংস্কার ও সামাজিক অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন

শুধু শিক্ষকতা নয়, সমাজ সংস্কারেও ভূমিকা রেখেছেন আল্লামা বায়ামপুরী (রহ.)। মুসলিম সমাজে প্রচলিত কুসংস্কার, অনাচার ও বিভিন্ন সামাজিক অসংগতির বিরুদ্ধে তিনি বক্তব্য দিতেন। সিলেটের বিভিন্ন এলাকায় ওয়াজ ও নসিহতের মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা করতেন।

রমজান মাসে সিলেটের বন্দরবাজার জামে মসজিদে তাঁর আলোচনা শুনতে বিপুলসংখ্যক মানুষ সমবেত হতেন। বর্ণনা অনুযায়ী, তারাবির নামাজের পর থেকে সাহরি পর্যন্ত চলত তাঁর তাফসির ও আলোচনা। ধর্মীয় জ্ঞানের পাশাপাশি বিজ্ঞান ও সমাজজীবনের নানা বিষয়ও উঠে আসত তাঁর বক্তব্যে।

রাজনীতিতেও রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা

আল্লামা বায়ামপুরী (রহ.) ধর্মীয় শিক্ষা ও সমাজ সংস্কারের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় ছিলেন। শিক্ষক মাওলানা হোসাইন আহমদ মাদানী (রহ.)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি জমিয়তে উলামায়ে ইসলাম পূর্ব পাকিস্তানের রাজনীতিতে যুক্ত হন।

১৯৬২ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। পরবর্তী সময়ে ১৯৬৫ ও ১৯৭০ সালের নির্বাচনেও অংশ নেন।

জাতীয় পরিষদে তিনি কোরআন-সুন্নাহভিত্তিক আইন প্রণয়ন, ইসলামি শিক্ষাব্যবস্থার প্রসার এবং পূর্ব পাকিস্তানে ইসলামি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি তুলে ধরেন।

রেখে গেছেন গুরুত্বপূর্ণ কয়েকটি গ্রন্থ

লেখালেখিতেও অবদান রয়েছে আল্লামা বায়ামপুরী (রহ.)-এর। রাজনীতি, তাসাউফ, ইসলামি রাষ্ট্রব্যবস্থা ও ধর্মীয় নানা বিষয়ে তিনি একাধিক গ্রন্থ রচনা করেন।

তাঁর উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে:

- ফাতহুল কারীম ফি সিয়াসাতিন্নাবিয়ীল আমীন

- আল-ফুরকান বাইনাল হক্বে ওয়াল বাতিল ফি ইলমিত তাসাউফে ওয়াল ইহসান

- সত্যের আলো

- ইসলামে ভোট ও ভোটের অধিকার

- সেমাউল কোরআন

১৯৭১ সালে ইন্তেকাল

দীর্ঘ কর্মময় জীবনের অবসান ঘটে ১৯৭১ সালের ৭ ফেব্রুয়ারি। জীবনীতে উল্লেখ রয়েছে, ১৩৯০ হিজরির ১০ জিলহজ, ঈদুল আজহার রাতে তিনি ইন্তেকাল করেন। পরদিন ঈদের দিন আসরের পর তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন তাঁর ছোট ভাই আল্লামা মুজাম্মিল (রহ.)।

নিজ হাতে গড়ে তোলা দারুল উলুম কানাইঘাট মাদরাসার সামনেই তাঁকে দাফন করা হয়।

আল্লামা মুশাহিদ আহমদ বায়ামপুরী (রহ.)-এর জীবন ছিল জ্ঞানচর্চা, হাদিস শিক্ষা, সমাজ সংস্কার ও দ্বীনি খেদমনে নিবেদিত। শিক্ষকতা, লেখালেখি ও রাজনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি উপমহাদেশের ইসলামি জ্ঞানচর্চার অঙ্গনে স্মরণীয় হয়ে আছেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টা রিকাকে পাত্তাই দিল না আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা দুর্দান্ত ও একপেশে ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...