| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

আজকের স্বর্ণের বাজারদর; ২৩ নভেম্বর ২০২৬

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ২৩ ০৯:২৭:৪১
আজকের স্বর্ণের বাজারদর; ২৩ নভেম্বর ২০২৬

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে টানা কয়েক দফা কমার পর আবারও হ্রাস পেয়েছে সোনার দাম। সর্বশেষ সমন্বয়ে ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ৬ হাজার ১৮২ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে নতুন কোনো ঘোষণা না আসা পর্যন্ত সোমবার (২৩ নভেম্বর) এই কমানো দামেই দেশের বাজারে সোনা বিক্রি হচ্ছে।

বাজুসের সর্বশেষ মূল্য তালিকা অনুযায়ী, বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকায়।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।

চার ক্যারেটের সোনার বর্তমান দাম

বাজুসের সর্বশেষ নির্ধারিত মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম হলো—

  • ২২ ক্যারেট: ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা

  • ২১ ক্যারেট: ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা

  • ১৮ ক্যারেট: ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা

  • সনাতন পদ্ধতি: ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা

কয়েক দফায় কমেছে সোনার দাম

বাজুস সর্বশেষ গত ২১ নভেম্বর রাতে সোনার দাম সমন্বয়ের ঘোষণা দেয়। ওই সিদ্ধান্তে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ১৮২ টাকা কমানো হয়।

এর আগে ২০ নভেম্বর সকালে ভরিতে ১০ হাজার ৯৬৪ টাকা কমিয়ে ২২ ক্যারেটের সোনার দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা। তখন ২১ ক্যারেটের দাম ছিল ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ছিল ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।

এ ছাড়া ১৯ নভেম্বর ২২ ক্যারেটের সোনার দাম ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২ লাখ ১২ হাজার ১১০ টাকা নির্ধারণ করা হয়। এর আগের দিন ১৮ নভেম্বরও ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়েছিল বাজুস। ওই দিন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ১৫ হাজার ৩৭৬ টাকা।

নভেম্বরের ৬, ১১, ১২, ১৩ ও ১৪ তারিখেও কয়েক দফায় সোনার দাম কমানো হয়েছিল।

গয়না কেনা ও পুরোনো সোনা বিক্রিতে যেসব নিয়ম

বাজুসের নির্দেশনা অনুযায়ী, স্বর্ণালঙ্কার কেনার সময় ডিজাইন ও নকশাভেদে মজুরি দিতে হবে। তবে সোনা ও রুপার অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না।

অন্যদিকে, মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে পুরোনো স্বর্ণালঙ্কার বদলে নতুন গয়না নেওয়ার ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো স্বর্ণালঙ্কার বিক্রির ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে নির্ধারিত এই দাম কার্যকর থাকবে। তাই গয়না কেনার আগে ক্রেতাদের উচিত সংশ্লিষ্ট দোকান থেকে সোনার মূল্য, মজুরি ও অন্যান্য খরচের হিসাব জেনে নেওয়া।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...