| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল দেখুন এখানে

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ২৩ ০৯:৩৭:১৯
এইচএসসির খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ, ফল দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের সময় পরিবর্তন করা হয়েছে। আগে সোমবার (২৩ নভেম্বর) বেলা ১১টায় ফল প্রকাশের কথা থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বিকেল ৩টায় ফল প্রকাশ করা হবে। অর্থাৎ নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর ফল জানতে পারবেন আবেদনকারী শিক্ষার্থীরা।

রোববার (২২ নভেম্বর) বিকেলে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের নতুন সময় জানানো হয়।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ও পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু।

যেভাবে জানা যাবে পুনর্নিরীক্ষণের ফল

শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, সোমবার বিকেল ৩টায় এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। আবেদনকারী শিক্ষার্থীরা সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গিয়ে ফল জানতে পারবেন।

এ ছাড়া কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইট থেকেও ফল সংগ্রহ করা যাবে। পাশাপাশি আবেদন করার সময় দেওয়া মোবাইল ফোন নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে।

তাই ফল জানতে শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নজর রাখার পাশাপাশি মোবাইল ফোনের মেসেজ ইনবক্সও পরীক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে।

একক্লিকে ফল পেতে এখানে ক্লিক করুন-

কেন পিছিয়ে দেওয়া হলো ফল প্রকাশের সময়?

এর আগে গত শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছিলেন, সোমবার বেলা ১১টায় পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। তবে পরে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির বিজ্ঞপ্তিতে সময় পরিবর্তন করে বিকেল ৩টা নির্ধারণ করা হয়।

কতজন শিক্ষার্থী খাতা পুনর্নিরীক্ষণের আবেদন করেছেন?

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছেন মোট ২ লাখ ৯১ হাজার ২০৯ জন শিক্ষার্থী।

তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে মোট ১০ লাখ ৮৭ হাজার ৪১৩টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের জন্য প্রক্রিয়াধীন করা হয়েছে।

ফল প্রকাশের পর শিক্ষার্থীরা জানতে পারবেন, তাদের আবেদন করা উত্তরপত্রের নম্বর বা ফলাফলে কোনো পরিবর্তন হয়েছে কি না। এজন্য নির্ধারিত সময় অনুযায়ী বিকেল ৩টার পর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফল দেখার সুযোগ থাকবে।

ফল পেতে এখানে ক্লিক করুন-

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...