| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুল-কলেজের সব ছাত্রী পাবে উপবৃত্তি, যা জানা জরুরি

শিক্ষা ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ২০ ০৬:১০:৫৩
স্কুল-কলেজের সব ছাত্রী পাবে উপবৃত্তি, যা জানা জরুরি

নিজস্ব প্রতিবেদক: দেশের স্কুল, কলেজ ও মাদ্রাসায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত সব ছাত্রীকে উপবৃত্তির আওতায় আনার উদ্যোগ নিয়েছে সরকার। সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ছাত্রীদের জন্য শতভাগ উপবৃত্তি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের বিনা বেতনে পড়াশোনার সুযোগ নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হয়েছে। এ লক্ষ্যে উপবৃত্তির টাকা সরাসরি শিক্ষার্থী বা অভিভাবকের কাছে পৌঁছে দিতে ব্যাংক হিসাব খোলার নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে এ বিষয়ে একটি জরুরি চিঠি জারি করা হয়। দেশের সব উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কাছে পাঠানো চিঠিতে উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়নের বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।

ছাত্রীদের শতভাগ উপবৃত্তি, ছাত্রদের ক্ষেত্রে আগের নিয়ম

চিঠিতে জানানো হয়েছে, সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির সব ছাত্রীকে উপবৃত্তি দেওয়া হবে। তবে ছাত্রদের ক্ষেত্রে আগের নিয়মেই উপবৃত্তি কার্যক্রম চলবে।

উপবৃত্তির অর্থ শিক্ষার্থীদের কাছে পৌঁছে দিতে সরকার-টু-পারসন (জি-টু-পি) পদ্ধতি অনুসরণ করা হবে। এ জন্য শিক্ষার্থী অথবা তার অভিভাবকের নামে যেকোনো অনলাইন তফসিলি ব্যাংক, এজেন্ট ব্যাংকিং কিংবা মোবাইল ব্যাংকিং হিসাব থাকতে হবে।

কারা নতুন ব্যাংক হিসাব খুলবেন?

যেসব ছাত্রী ইতোমধ্যে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় টাকা পাচ্ছে অথবা যাদের তথ্য এইচএসপি-এমআইএস সফটওয়্যারে অন্তর্ভুক্ত রয়েছে, তাদের নতুন করে ব্যাংক হিসাব খোলার প্রয়োজন নেই।

তবে যেসব ছাত্রীর নাম এখনো উপবৃত্তি কর্মসূচিতে অন্তর্ভুক্ত হয়নি এবং যারা উপবৃত্তি পাচ্ছে না, তাদের অথবা তাদের অভিভাবকের নামে নতুন হিসাব খুলতে হবে।

অভিভাবক হিসেবে যাদের নাম দেওয়া যাবে

উপবৃত্তির জন্য শিক্ষার্থীর অভিভাবক হিসেবে প্রথমে বাবা অথবা মাকে নির্ধারণ করতে হবে। বাবা-মায়ের কেউ জীবিত না থাকলে আপন ভাই, বোন, দাদা, দাদি, নানা কিংবা নানির মধ্যে যেকোনো একজনকে অভিভাবক করা যাবে।

বাবা অথবা মায়ের নামে আগে থেকেই কোনো তফসিলি ব্যাংক বা এজেন্ট ব্যাংকে অনলাইন হিসাব থাকলে সেটি ব্যবহার করেই উপবৃত্তির টাকা নেওয়া যাবে। প্রয়োজনে নতুন হিসাব খোলার সুযোগও রয়েছে।

অন্যদিকে, বাবা-মায়ের কেউ জীবিত না থাকলে অনুমোদিত অভিভাবকের পরিচয় উল্লেখ করে শিক্ষার্থীর নামে স্কুল ব্যাংকিং হিসাব খুলতে হবে। এ ক্ষেত্রে অভিভাবকের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করতে হবে।

বাবা-মা ও নিকটাত্মীয় কেউ না থাকলে কী হবে?

কোনো শিক্ষার্থীর বাবা-মা, আপন ভাই-বোন, দাদা-দাদি কিংবা নানা-নানির কেউ জীবিত না থাকলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান তৃতীয় একজনকে অভিভাবক হিসেবে মনোনীত করতে পারবেন।

এ জন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে একটি প্রত্যয়নপত্র দিতে হবে। উপবৃত্তির তথ্য এইচএসপি-এমআইএস সফটওয়্যারে যুক্ত করার সময় ওই প্রত্যয়নপত্র আপলোড করতে হবে।

এ ধরনের শিক্ষার্থীরা নিজেদের নামে যেকোনো তফসিলি ব্যাংকে স্কুল ব্যাংকিং হিসাব খুলে উপবৃত্তির টাকা গ্রহণ করতে পারবে।

মোবাইল ব্যাংকিংয়ে টাকা পেতে যেসব নিয়ম মানতে হবে

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপবৃত্তির টাকা নিতে হলে শিক্ষার্থীর বাবা অথবা মায়ের অন্তত একজন জীবিত থাকতে হবে। এ ক্ষেত্রে বাবা-মায়ের যেকোনো একজনকে অভিভাবক হিসেবে উল্লেখ করতে হবে।

হিসাব খোলার সময় অভিভাবকের জাতীয় পরিচয়পত্র দিয়ে সিম নিবন্ধন করতে হবে। একই ব্যক্তির এনআইডি ব্যবহার করে তার নামেই মোবাইল ব্যাংকিং হিসাব খুলতে হবে।

উদাহরণ হিসেবে, বাবার এনআইডি দিয়ে সিম নিবন্ধন করা হলে মোবাইল ব্যাংকিং হিসাবটিও বাবার নামেই খুলতে হবে। পাশাপাশি কেওয়াইসি ফরম পূরণ করে অনলাইনে জমা দেওয়া বাধ্যতামূলক।

নির্দেশনায় বলা হয়েছে, এসব শর্ত যথাযথভাবে অনুসরণ না করলে জি-টু-পি পদ্ধতিতে উপবৃত্তির অর্থ পাঠানো সম্ভব হবে না।

১৮ বছর পূর্ণ হলে ব্যাংক হিসাব হালনাগাদ করতে হবে

শিক্ষার্থীদের স্কুল ব্যাংকিং হিসাবের বয়সসংক্রান্ত বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো শিক্ষার্থীর বয়স ১৮ বছর পূর্ণ হলে তার স্কুল ব্যাংকিং হিসাব স্থগিত হয়ে যায়।

এ অবস্থায় শিক্ষার্থীকে নিজের নামে জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করে ব্যাংক হিসাবটি হালনাগাদ করতে হবে।

নতুন শিক্ষাপ্রতিষ্ঠানও যুক্ত হতে পারবে কর্মসূচিতে

সমন্বিত উপবৃত্তি কর্মসূচিতে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রাখা হয়েছে। সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠান এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অনুমোদনপ্রাপ্ত যেসব প্রতিষ্ঠানের বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) থেকে দেওয়া ইআইআইএন নম্বর রয়েছে, সেগুলো এ কর্মসূচিতে যুক্ত হওয়ার আবেদন করতে পারবে।

এ জন্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে স্কিম পরিচালকের কাছে আবেদন পাঠাতে হবে। আবেদন ফরম ও প্রয়োজনীয় তথ্য প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এইচএসপি-এমআইএসে প্রথমবার লগইন করতে হবে যেভাবে

সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতাভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের এইচএসপি-এমআইএস সফটওয়্যারে প্রথমবার প্রবেশের সময় ‘Forgot Password’ অপশনে ক্লিক করে নতুন পাসওয়ার্ড তৈরি করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট ইউজার অ্যাকাউন্ট সক্রিয় করতে হবে।

উপবৃত্তি-সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিলে সংশ্লিষ্ট উপজেলা বা থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে [email protected] ই-মেইলে যোগাযোগ করতে বলা হয়েছে।

চিঠিতে উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নিজ নিজ এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে নির্দেশনাগুলো জানাতে বলা হয়েছে। পাশাপাশি ব্যাংক হিসাব খোলা এবং উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়নের বিষয়টি নিবিড়ভাবে তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট পুরো নির্দেশনাকে অতীব জরুরি হিসেবে উল্লেখ করেছে।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, Live দেখুন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

৮০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, Live দেখুন

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার মধ্যকার ম্যাচে ৮০ মিনিটের খেলা শেষ হয়েছে। ম্যাচের ...

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজার ...