আজকের সোনার বাজারদর: ১৭ নভেম্বর ২০২৬
দেশের বাজারে টানা পাঁচ দফায় কমেছে সোনার দাম। সব মিলিয়ে প্রতি ভরিতে সোনার দাম কমেছে ১২ হাজার ৭১ টাকা। তবে সর্বশেষ দাম কমানোর পর নতুন কোনো মূল্য ঘোষণা করেনি বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ফলে মঙ্গলবার (১৭ নভেম্বর) দেশের বাজারে আগের নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে সোনা।
বাজুসের সর্বশেষ মূল্য তালিকা অনুযায়ী, বর্তমানে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা। একই সঙ্গে ২১, ১৮ ক্যারেট ও সনাতন পদ্ধতির সোনার দামও অপরিবর্তিত রয়েছে।
১৭ নভেম্বর ২০২৬, সোনার দাম কত?
বাজুসের নির্ধারিত মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম হলো:
-
২২ ক্যারেট: ২ লাখ ১৭ হাজার ৫৯২ টাকা।
-
২১ ক্যারেট: ২ লাখ ৭ হাজার ৭৯৪ টাকা।
-
১৮ ক্যারেট: ১ লাখ ৭৮ হাজার ৪৫৯ টাকা।
-
সনাতন পদ্ধতি: ১ লাখ ৪৫ হাজার ৮০০ টাকা।
সর্বশেষ ১৪ নভেম্বর সোনার দাম সমন্বয় করে বাজুস। ওই দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা কমানো হয়। এর আগে কয়েক দফায় দাম কমার ফলে সব মিলিয়ে প্রতি ভরিতে কমেছে ১২ হাজার ৭১ টাকা।
আজ রুপার দাম কত?
সোনার দাম কমলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বাজুসের নির্ধারিত মূল্য অনুযায়ী, প্রতি ভরি রুপার দাম:
-
২২ ক্যারেট: ৩ হাজার ৪৯৯ টাকা।
-
২১ ক্যারেট: ৩ হাজার ৩৮৩ টাকা।
-
১৮ ক্যারেট: ২ হাজার ৯১৬ টাকা।
-
সনাতন পদ্ধতি: ২ হাজার ২১৬ টাকা।
গহনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
বাজুসের নির্দেশনা অনুযায়ী, স্বর্ণালঙ্কার বিক্রির সময় নকশা ও কারুকাজের ওপর ভিত্তি করে মজুরি নির্ধারণ করা হবে। তবে অলঙ্কারের বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না।
অন্যদিকে, পুরোনো সোনার অলঙ্কার পরিবর্তন বা এক্সচেঞ্জের ক্ষেত্রে মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে ১২ শতাংশ এবং পুরোনো সোনা কেনার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দেওয়ার নিয়ম রয়েছে। এসব ক্ষেত্রে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই।
বাজুসের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত দেশের জুয়েলারি প্রতিষ্ঠানগুলোতে এই নির্ধারিত দাম কার্যকর থাকবে। তাই সোনা বা রুপার গহনা কেনার আগে সংশ্লিষ্ট দোকানে সর্বশেষ মূল্য ও মজুরি সম্পর্কে জেনে নেওয়া ভালো।
রাকিব/
