| ঢাকা, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩

যেসব যাত্রীর জন্য ট্রেন ভাড়ায় ২৫% ছাড়!

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ২৪ ১৯:৫৩:১৯
যেসব যাত্রীর জন্য ট্রেন ভাড়ায় ২৫% ছাড়!

নিজস্ব প্রতিবেদক: প্রবীণ ও শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের জন্য সুখবর দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ট্রেনে যাতায়াতে ভাড়ার ওপর ২৫ শতাংশ ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। আগামী সোমবার (২৫ মে) থেকে সারা দেশে এই নতুন সুবিধা কার্যকর হচ্ছে।

রেলপথ মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ যাত্রীরা এই ছাড় পাবেন। অনলাইনে টিকিট কাটার সময় জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী বয়স স্বয়ংক্রিয়ভাবে যাচাই করা হবে। তবে এই ছাড় শুধুমাত্র মূল ভাড়ার ওপর প্রযোজ্য হবে। সার্ভিস চার্জ, ভ্যাট ও অন্যান্য অতিরিক্ত ফি আগের নিয়মেই পরিশোধ করতে হবে।

এই সুবিধা অনলাইন এবং স্টেশন কাউন্টার, দুই মাধ্যমেই পাওয়া যাবে। তবে এজন্য যাত্রীকে বাংলাদেশ রেলওয়ের ই-টিকিটিং প্ল্যাটফর্মে নিবন্ধিত থাকতে হবে। একজন প্রবীণ যাত্রী সপ্তাহে সর্বোচ্চ দুইবার এই ছাড় উপভোগ করতে পারবেন। টিকিট বাতিল করলে সেই যাত্রা সাপ্তাহিক সীমা থেকে বাদ যাবে।

সহযাত্রী নিয়ে ভ্রমণের ক্ষেত্রেও কিছু নিয়ম রাখা হয়েছে। প্রবীণ যাত্রীর সঙ্গে থাকা অন্য ব্যক্তি সাধারণ ভাড়ায় টিকিট কাটবেন। তবে সহযাত্রীও যদি প্রবীণ হন, তাহলে প্রতি বুকিংয়ে একজন অতিরিক্ত প্রবীণ যাত্রী ছাড়ের আওতায় আসতে পারবেন, সেক্ষেত্রে তার তথ্যও নিবন্ধিত থাকতে হবে।

অন্যদিকে, শারীরিক প্রতিবন্ধী যাত্রীদের জন্যও বিশেষ সুবিধা রাখা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ‘সুবর্ণ’ পরিচয়পত্রধারীরা এই ছাড় পাবেন। আন্তঃনগর ট্রেনের সুলভ ও শোভন শ্রেণিতে বিদ্যমান ৫০ শতাংশ ছাড় বহাল থাকছে। পাশাপাশি শীতাতপ নিয়ন্ত্রিত (এসি) শ্রেণিতেও নতুন করে ২৫ শতাংশ ছাড় চালু করা হয়েছে। তবে আপাতত প্রতিবন্ধী যাত্রীরা শুধু স্টেশন কাউন্টার থেকে টিকিট কিনলেই এই সুবিধা পাবেন।

রেলপথ মন্ত্রণালয় জানিয়েছে, ভবিষ্যতে শিক্ষার্থীদের জন্যও ট্রেন ভাড়ায় ছাড়ের বিষয়টি বিবেচনা করা হচ্ছে। সরকারের লক্ষ্য, রেলসেবাকে আরও সহজ, সাশ্রয়ী ও সবার জন্য অন্তর্ভুক্তিমূলক করে তোলা।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৬৪ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। মিচেল ...

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের জয়জয়কার, বড় লাফ তানজিদ-হাসানের

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্সের পর ...

ফুটবল

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় পারেদেস-মোলিনাসহ শাস্তি পেলেন ৫ জন

বিশ্বকাপ ফাইনালের ঘটনায় পারেদেস-মোলিনাসহ শাস্তি পেলেন ৫ জন

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেন ও আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় কঠোর শাস্তি দিয়েছে ...

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

ঢাকায় আসছেন আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে আসছেন আর্জেন্টিনার নব্বইয়ের দশকের কিংবদন্তি ফুটবলার ক্লদিও ক্যানেজিয়া। আগামী সোমবার (১৭ আগস্ট) ...