| ঢাকা, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

বাজারে আসছে ZXMoto 820R, থাকছে ১৩০ বিএইচপি শক্তির ইঞ্জিন

লাইফ স্টাইল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ২৩ ১১:৫৪:৩৪
বাজারে আসছে ZXMoto 820R, থাকছে ১৩০ বিএইচপি শক্তির ইঞ্জিন

নিজস্ব প্রতিবেদক: চীনা মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান ZXMoto নতুন 820R মিডলওয়েট নেকেড মোটরসাইকেল উন্মোচন করেছে। ৮১৮.৮ সিসির তিন সিলিন্ডার ইঞ্জিনের এই বাইকটি ২০২৭ সালের প্রথমার্ধে আন্তর্জাতিক বাজারে আনার পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। স্পোর্টস বাইক 820RR-এর একই ইঞ্জিন প্ল্যাটফর্ম ব্যবহার করা হলেও 820R-এ রাখা হয়েছে আরও আরামদায়ক রাইডিং পজিশন ও দৈনন্দিন ব্যবহারের উপযোগী ডিজাইন।

ZXMoto 820R-এর ডিজাইন ও লুক

ZXMoto 820R-এ রয়েছে আধুনিক স্ট্রিটফাইটার ডিজাইন। বাইকটির সামনের অংশ বেশ কমপ্যাক্ট, অন্যদিকে পেশিবহুল ফুয়েল ট্যাংক ও ছোট পেছনের অংশ এর আক্রমণাত্মক লুক আরও বাড়িয়েছে। ফুল ফেয়ারিং না থাকায় ইঞ্জিন ও অ্যালুমিনিয়াম চ্যাসিস বাইরে থেকেই দেখা যায়।

উঁচু হ্যান্ডেলবারের কারণে বাইকটিতে তুলনামূলক সোজা হয়ে বসে রাইড করা যাবে। ফলে শহরের রাস্তায় চলাচল এবং দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্ষেত্রে চালকের কবজিতে চাপ কম পড়ার কথা।

৮১৮.৮ সিসির ইঞ্জিনে মিলবে ১৩০ বিএইচপি শক্তি

ZXMoto 820R-এ ব্যবহার করা হয়েছে ৮১৮.৮ সিসির লিকুইড-কুলড, ইনলাইন তিন সিলিন্ডার ইঞ্জিন। একই ইঞ্জিন আর্কিটেকচার ব্যবহার করা হয়েছে প্রতিষ্ঠানটির 820RR সুপারস্পোর্ট মডেলেও। তবে নেকেড সংস্করণ হওয়ায় ইঞ্জিনটি সড়কে দৈনন্দিন ব্যবহারের উপযোগী করে টিউন করা হয়েছে।

মালয়েশিয়ার বাজারের স্পেসিফিকেশন অনুযায়ী, ইঞ্জিনটি প্রায় ১৩০ বিএইচপি শক্তি এবং ৭৮ নিউটনমিটার টর্ক উৎপাদন করতে পারে। তবে বাজারভেদে ইঞ্জিনের পারফরম্যান্স ও স্পেসিফিকেশনে পরিবর্তন আসতে পারে।

থাকছে অ্যাডজাস্টেবল সাসপেনশন ও উন্নত নিরাপত্তা প্রযুক্তি

বাইকটির অন্যতম আকর্ষণ হলো এর অ্যাডজাস্টেবল সাসপেনশন। চালক নিজের পছন্দ ও রাস্তার পরিস্থিতি অনুযায়ী সাসপেনশনের সেটআপ পরিবর্তন করতে পারবেন। অ্যালুমিনিয়াম ফ্রেমের পাশাপাশি এতে রয়েছে স্টিয়ারিং ড্যাম্পার, যা দ্রুতগতিতে চলার সময় বা অসমান রাস্তায় হ্যান্ডেলবারের অনাকাঙ্ক্ষিত কম্পন নিয়ন্ত্রণে সহায়তা করে।

এ ছাড়া সুইংআর্ম পিভটের উচ্চতা এবং স্টিয়ারিং জ্যামিতি পরিবর্তনের সুবিধাও রাখা হয়েছে। ফলে সাধারণ সড়কে ব্যবহারের পাশাপাশি প্রয়োজনে বাইকটির সেটআপ ট্র্যাক রাইডিংয়ের উপযোগী করাও সম্ভব হবে।

নিরাপত্তার জন্য রয়েছে রেডিয়ালি মাউন্টেড সামনের ব্রেক ক্যালিপার। ইলেকট্রনিক রাইডার অ্যাসিস্ট্যান্স প্যাকেজে ছয়-অক্ষের ইনর্শিয়াল মেজারমেন্ট ইউনিট (IMU), কর্নারিং ABS এবং ট্র্যাকশন কন্ট্রোলের সুবিধা রয়েছে।

ওজন ও সিট হাইট

ZXMoto 820R-এর সিটের উচ্চতা প্রায় ৮২০ মিলিমিটার। বাইকটির দাবি করা কার্ব ওয়েট প্রায় ১৮৬ কেজি। তুলনামূলক উঁচু হ্যান্ডেলবার ও সোজা রাইডিং পজিশনের কারণে 820RR-এর তুলনায় এতে দৈনন্দিন ব্যবহারে বেশি আরাম পাওয়ার লক্ষ্য রাখা হয়েছে।

আন্তর্জাতিক বাজারে ZXMoto-র নতুন পরিকল্পনা

ZXMoto-র আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণ পরিকল্পনার অংশ হিসেবেও 820R গুরুত্বপূর্ণ মডেল। ২০২৬ মৌসুমে ওয়ার্ল্ড সুপারস্পোর্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে প্রতিষ্ঠানটির তিন সিলিন্ডার রেসিং প্রকল্প একাধিক জয় পেয়েছে। সেই রেসিং অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার আন্তর্জাতিক বাজারের গ্রাহকদের জন্য পারফরম্যান্সভিত্তিক রোড বাইক তৈরিতে গুরুত্ব দিচ্ছে চীনা নির্মাতা প্রতিষ্ঠানটি।

২০২৭ সালের প্রথমার্ধে আন্তর্জাতিক বাজারে আসার কথা থাকলেও ZXMoto 820R-এর বাংলাদেশে লঞ্চ, দাম কিংবা বাজারভিত্তিক চূড়ান্ত স্পেসিফিকেশন এখনো নিশ্চিত নয়।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

আর্জেন্টিনা বনাম মোজাম্বিক ম্যাচ শেষ, জানুন ফলাফল ও পয়েন্ট হিসাব

ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপে অবশেষে জয়ের দেখা পেল আর্জেন্টিনা। গ্রুপ ‘সি’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোজাম্বিক ...

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

দ্বিতীয়ার্ধের খেলা শুরু, লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচ; Live দেখুন এখানে

ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে আলোচিত লড়াইগুলোর একটি ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের ম্যাচে শুরু থেকেই আধিপত্য ...