এইচএসসি বোর্ড চ্যালেঞ্জ ফল প্রকাশ; ফলাফল দেখুন এখানে
নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফল আজ সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৩টায় প্রকাশ করা হবে। এর আগে সকাল ১১টায় ফল প্রকাশের কথা থাকলেও শেষ মুহূর্তে সময় পরিবর্তন করেছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। ফলে নির্ধারিত সময়ের চার ঘণ্টা পর ফল জানতে পারবেন আবেদনকারী শিক্ষার্থীরা।
রোববার (২২ নভেম্বর) বিকেলে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে ফল প্রকাশের নতুন সময় জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান ও পরীক্ষা নিয়ন্ত্রক জেসমিন তাসলিমা বানু।
যেভাবে দেখবেন এইচএসসি পুনর্নিরীক্ষণের ফল
শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ বিকেল ৩টায় এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করা হবে। আবেদনকারী শিক্ষার্থীরা কয়েকটি মাধ্যমে ফল জানতে পারবেন।
১. সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট: যে বোর্ডের অধীনে পরীক্ষা দিয়েছেন, সেই বোর্ডের সরকারি ওয়েবসাইটে গিয়ে পুনর্নিরীক্ষণের ফল দেখতে পারবেন।
২. কেন্দ্রীয় ফলাফল ওয়েবসাইট: কেন্দ্রীয় ফলাফল প্রকাশের ওয়েবসাইট থেকেও ফল সংগ্রহ করা যাবে।
৩. মোবাইল ফোনে এসএমএস: আবেদন করার সময় দেওয়া মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।
তাই ফল প্রকাশের পর শিক্ষার্থীদের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট দেখার পাশাপাশি মোবাইল ফোনের মেসেজ ইনবক্সেও নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
একক্লিকে ফল পেতে এখানে ক্লিক করুন-
সিদ্দিকা/
