মার্টিনেজকে ঘিরে দুশ্চিন্তা, বিশ্বকাপের আগে আর্জেন্টিনার শিবিরে বড় ধাক্কা
নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপের দ্বারপ্রান্তে এসে নতুন দুশ্চিন্তায় পড়েছে আর্জেন্টিনা। দলের অন্যতম ভরসার নাম, গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের চোট নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। হাতে আঘাত পাওয়ায় আপাতত তাকে কিছুদিন মাঠের বাইরে থাকতে হতে পারে।
ইউরোপা লিগের ফাইনালের আগে ওয়ার্ম-আপের সময় চোট পান অ্যাস্টন ভিলার এই তারকা গোলকিপার। তবে চোটকে উপেক্ষা করেই পুরো ম্যাচ খেলেন তিনি। শুধু তাই নয়, তার দলও দাপুটে ৩-০ গোলের জয় তুলে নিয়ে শিরোপা নিশ্চিত করে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম জানিয়েছে, পরীক্ষার রিপোর্টে মার্টিনেজের ডান হাতের আঙুলে ছোট ধরনের ফ্র্যাকচার ধরা পড়েছে। যদিও এখনই অস্ত্রোপচারের প্রয়োজন নেই, তবু প্রায় ২০ দিনের বিশ্রামে থাকতে হতে পারে এই বিশ্বকাপজয়ী গোলরক্ষককে।
তবে আর্জেন্টিনা সমর্থকদের জন্য স্বস্তির খবরও রয়েছে। প্রাথমিক ধারণা অনুযায়ী, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেন মার্টিনেজ। যদিও বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচে তার খেলা নিয়ে এখনো অনিশ্চয়তা কাটেনি।
বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে আগামী ৬ জুন টেক্সাসের কাইল ফিল্ডে হন্ডুরাসের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ৯ জুন আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
ফাইনালের পর ইএসপিএনকে দেওয়া সাক্ষাৎকারে মার্টিনেজ বলেন, “ওয়ার্ম-আপেই আমার আঙুল ভেঙে যায়। তবে আমি এমন পরিস্থিতিতে খেলতে অভ্যস্ত। ক্যারিয়ারের শুরু থেকে অনেক কঠিন সময় পার করেই খেলেছি, এখনও সেটাই করছি।”
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় বসতে যাওয়া ২০২৬ বিশ্বকাপে গ্রুপ ‘জে’-তে রয়েছে আর্জেন্টিনা। একই গ্রুপে আছে আলজেরিয়া, অস্ট্রিয়া ও জর্ডান। বর্তমান চ্যাম্পিয়নদের বিশ্বকাপ অভিযান শুরু হবে ১৬ জুন, আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৮০ মিনিটের খেলা শেষ; ইন্টার মিয়ামি বনাম ফিলাডেলফিয়া, জানুন ফলাফল
- এসএসসি পরীক্ষা পেছাচ্ছে? শুরু হতে পারে ১৪ মার্চ
- আজকের স্বর্ণের বাজারদর; ১৯ আগস্ট ২০২৬
- আজকের স্বর্ণের বাজারদর, ২০ আগস্ট ২০২৬
- ২৪ আগস্ট আসছে নতুন Pulsar 125 ও 150, থাকছে বড় চমক
- বৃহস্পতিবার যেসব এলাকায় ১১ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
- নতুন পে-স্কেলে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন কত
- বাংলাদেশে আজ ২১ ক্যারেট এক ভরি সোনার দাম
- আজকের সকল দেশের টাকার রেট: ১৯ আগস্ট ২০২৬
- টানা ৫ দিন বৃষ্টি, দেশের যেসব এলাকায় বেশি হতে পারে
- ইসলাম গ্রহণ করেছেন রবার্তো কার্লোস!
- ২০২৭ সালের ‘শতাব্দীর সূর্যগ্রহণ’ দেখা যাবে যেসব স্থান থেকে
- কলকাতার হোটেলে ভয়াবহ আগুন, নিহত ৯ বাংলাদেশি
- দাঁত ব্রাশ করার পরও মুখে দুর্গন্ধ হয় কেন
- পিনাকী-ইলিয়াস টাকার বিনিময়ে জামায়াতের হয়ে গুজব ছড়ান: নুর
