| ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ঈদুল আজহা উপলক্ষে শুরু টানা ৭ দিনের ছুটি

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ২৫ ১১:৩০:৫১
ঈদুল আজহা উপলক্ষে শুরু টানা ৭ দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে দেশে শুরু হয়েছে টানা সাত দিনের সরকারি ছুটি। সোমবার (২৫ মে) থেকে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী ৩১ মে পর্যন্ত। ফলে সরকারি চাকরিজীবীরা দীর্ঘ বিরতির সুযোগ পাচ্ছেন। আর ১ জুন থেকে আবার খুলবে সরকারি অফিস।

ছুটির আগে রোববার (২৪ মে) ছিল সরকারি কর্মচারীদের শেষ কর্মদিবস। ঈদের ছুটি ঘিরে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থান থেকে অনেকেই ইতোমধ্যে গ্রামের পথে রওনা হয়েছেন।

মূলত ঈদুল আজহা উপলক্ষে সরকার আগে ছয় দিনের ছুটি নির্ধারণ করেছিল। তবে ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি বাড়ানো হয়। এতে সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাত দিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে।

যদিও অতিরিক্ত এই ছুটির সুবিধা দিতে আগে সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করতে হয়েছে সরকারি কর্মচারীদের। গত শনিবার (২৩ মে) অফিস খোলা রাখা হয়, যাতে প্রশাসনিক কার্যক্রমে বড় ধরনের প্রভাব না পড়ে।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে পবিত্র ঈদুল আজহার দিন সাধারণ ছুটি। ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং ঈদের পরে ২৯ থেকে ৩১ মে পর্যন্ত নির্বাহী আদেশে আরও পাঁচ দিনের ছুটি নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৭ মে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে ঈদযাত্রা সহজ করতে ২৫ মে অতিরিক্ত ছুটি ঘোষণা এবং ২৩ ও ২৪ মে অফিস চালু রাখার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরে ২৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

দীর্ঘ এই ছুটিকে কেন্দ্র করে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপনে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে সড়ক, রেল ও নৌপথে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ: আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে সহজ জয় তুলে নিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...