বাংলাদেশ বনাম পাকিস্তান; সরাসরি দেখুন এখানে
নিজস্ব প্রতিবেদক: মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বহুল প্রতীক্ষিত প্রথম টেস্ট ম্যাচ। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ।
ব্যাটিংয়ে নেমে দারুণ শুরু করেছে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলেই পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদিকে চার মেরে আত্মবিশ্বাসের জানান দেন ওপেনার মাহমুদুল হাসান জয়। ০.১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৪ রান, কোনো উইকেট না হারিয়ে।
এই টেস্টে বাংলাদেশ দলে ফিরেছেন অভিজ্ঞ পেসার তাসকিন আহমেদ ও এবাদত হোসেন। স্কোয়াডে রয়েছেন নাহিদ রানা ও তাইজুল ইসলামের মতো নির্ভরযোগ্য বোলাররা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত জানিয়েছেন, নিজেদের পেস আক্রমণ নিয়ে তারা বেশ আত্মবিশ্বাসী।
অন্যদিকে বড় ধাক্কা নিয়েই মাঠে নেমেছে পাকিস্তান। হাঁটুর চোটের কারণে প্রথম টেস্টে খেলতে পারছেন না তারকা ব্যাটার বাবর আজম। তার জায়গায় অভিষিক্ত হয়েছেন ওপেনার আজান আওয়াইস। তিন নম্বরে ব্যাট করছেন আবদুল্লাহ ফজল।
মিরপুরের উইকেটে শুরুতে কিছুটা ঘাস থাকলেও ম্যাচ এগোলে স্পিনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সকাল থেকেই ঢাকায় গরম আবহাওয়া বিরাজ করছে, তবে বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।
সরাসরি দেখতে এখানে ক্লিক করুন-
বাংলাদেশ একাদশ:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, শাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, এবাদত হোসেন।
পাকিস্তান একাদশ:
আজান আওয়াইস, ইমাম-উল-হক, আবদুল্লাহ ফজল, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, সালমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি, নোমান আলি, হাসান আলি, মোহাম্মদ আব্বাস।
আয়শা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর
- আজকের স্বর্ণের বাজারদর: ১৯ সেপ্টেম্বর ২০২৬
- দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির আভাস, জানাল আবহাওয়া অফিস
- পে-স্কেলের গেজেট এখনো হয়নি, ১১ সুবিধায় পরিবর্তনের তথ্য
- ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আসছে, আঘাত হানতে পারে কোন অঞ্চলে
- সিগারেটের প্যাকেটে নতুন নিয়ম
- বাড়ল সৌদি রিয়ালের বিনিময় হার
- লাফিয়ে কমলো মালয়েশিয়ান রিংগিতের বিনিময় হার
- নতুন পে-স্কেল: সর্বনিম্ন বেতন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার
- ১২ জেলায় তাপপ্রবাহ, বৃষ্টি নিয়ে নতুন পূর্বাভাস
- নতুন পে-স্কেলে বেতন পাবেন না যারা
- আজকের স্বর্ণের বাজারদর: ২০ সেপ্টেম্বর ২০২৬
- নতুন পে-স্কেলের প্রজ্ঞাপন, জুলাই থেকেই বাড়তি বেতন
- নতুন পে-স্কেলে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া কত শতাংশ
- সুপার এল নিনো এলে বাংলাদেশে কী প্রভাব পড়বে
