| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের আগে আর্জেন্টিনার দল থেকে বাদ ২০ ফুটবলার

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ২১ ১৩:৪৪:৩৭
বিশ্বকাপের আগে আর্জেন্টিনার দল থেকে বাদ ২০ ফুটবলার

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দল গোছানোর কাজ জোরেশোরে শুরু করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। চূড়ান্ত স্কোয়াড তৈরির পথে প্রাথমিক তালিকা থেকে এক ধাপে ২০ জন ফুটবলারকে বাদ দিয়েছে দলটি।

স্প্যানিশ সংবাদমাধ্যম *মার্কা* জানিয়েছে, কোচ লিওনেল স্কালোনি ও তার কোচিং স্টাফ প্রথমে তৈরি করা ৫৫ সদস্যের তালিকা কমিয়ে ৩৫ জনে নামিয়ে এনেছেন। বিশ্বকাপের চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণার আগে ধাপে ধাপে এই বাছাই প্রক্রিয়া চলছে।

আর্জেন্টাইন সাংবাদিক গাস্তন এদুলের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইউরোপের বিভিন্ন ক্লাবকে ইতোমধ্যে নির্বাচিত খেলোয়াড়দের বিষয়ে জানানো হয়েছে। তবে প্রাথমিক তালিকায় থাকা সবাইকে আর্জেন্টিনায় ডাকা হবে না বলেও জানা গেছে।

আগামী ৩০ মে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার শেষ সময়। এর আগেই স্কালোনি তার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলবেন বলে ধারণা করা হচ্ছে।

আর্জেন্টিনার বিশ্বকাপ মিশনে নেতৃত্বে থাকবেন অধিনায়ক লিওনেল মেসি। তবে স্কোয়াডে জায়গা পেতে তরুণ ও পরীক্ষাধীন কয়েকজন ফুটবলারের মধ্যে প্রতিযোগিতা চলছে।

এদিকে চোট ও ফর্মহীনতার কারণে কয়েকজন পরিচিত মুখ প্রাথমিক তালিকা থেকেই ছিটকে গেছেন। তাদের মধ্যে রয়েছেন পাওলো দিবালা, আলেহান্দ্রো গোমেজ, হুয়ান ফয়থ ও আনহেল কোরেয়া। এছাড়া আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ফ্রাঙ্কো আরমানি ও আনহেল দি মারিয়া।

বিশ্বকাপে ‘জে’ গ্রুপে খেলবে আর্জেন্টিনা। আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে আলবিসেলেস্তেরা। এরপর তাদের প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...