| ঢাকা, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

টিকটকে প্রেম,বিয়ের দাবিতে তরুণের বাড়িতে আরেক তরুণ

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ নভেম্বর ১৭ ১৯:৪৮:২২
টিকটকে প্রেম,বিয়ের দাবিতে তরুণের বাড়িতে আরেক তরুণ

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের কালকিনিতে টিকটকে পরিচয়ের পর গড়ে ওঠা সম্পর্কের জেরে এক তরুণের বাড়িতে গিয়ে অবস্থান নিয়েছেন আরেক তরুণ। দুজনেরই দাবি, তাঁরা একে অপরকে ভালোবাসেন এবং বিয়ে করে একসঙ্গে থাকতে চান। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার দক্ষিণ বাঁশগাড়ি ইউনিয়নের দক্ষিণ আকাল বরিশ গ্রামে এ ঘটনা ঘটে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুই তরুণকে দেখতে তাঁদের বাড়ির আশপাশে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা।

ওই দুই তরুণ হলেন দক্ষিণ আকাল বরিশ গ্রামের রণজিৎ চন্দ্র দাশের ছেলে নবদ্বীপ চন্দ্র দাশ (১৯) এবং মাদারীপুর সদর উপজেলার বিল্লাল মুন্সির ছেলে মাহিন মুন্সি (১৯)।

টিকটকে পরিচয়, এরপর সম্পর্ক

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে নবদ্বীপ ও মাহিনের পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয়। একপর্যায়ে তাঁরা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।

সেই সিদ্ধান্তের কথা জানিয়ে নবদ্বীপের বাড়িতে অবস্থান নিয়েছেন মাহিন। স্থানীয়দের ভাষ্য, এর আগেও তিনি দুইবার ওই বাড়িতে এসেছিলেন। তবে এবার বিয়ের দাবিতে অবস্থান নেওয়ার বিষয়টি এলাকায় জানাজানি হলে আলোচনা শুরু হয়।

দুই তরুণের ভাষ্য, তাঁরা একে অপরকে ভালোবাসেন। তাই বিয়ে করে একসঙ্গে থাকতে চান।

প্রশাসনকে জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি

বাঁশগাড়ি ইউনিয়ন পরিষদের সদস্য আলী আকবর হিলালু বলেন, ঘটনাটি তাঁর পাশের বাড়িতে ঘটেছে। খবর পেয়ে তিনি কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বিষয়টি জানিয়েছেন। পাশাপাশি মাহিনের পরিবারকেও খবর দেওয়া হয়েছে।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস বলেন, তিনি ঘটনাটি লোকমুখে শুনেছেন। তাঁর ভাষ্য, অতি উৎসাহী হয়ে দুই তরুণ এমন কাজ করেছেন, যা আইনগতভাবে ঠিক নয়।

ঘটনাটি নিয়ে এলাকায় আলোচনা চলছে। তবে দুই তরুণের ভবিষ্যৎ সিদ্ধান্ত এবং প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী কী পদক্ষেপ নেওয়া হয়, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ, জানুন ফলাফল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরকে গোলবন্যায় ভাসিয়েছে ব্রাজিল। নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হলেও যোগ করা ...

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ, জানুন ফলাফল

৮০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম সিঙ্গাপুর ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে একের পর এক গোল করে চলেছে ব্রাজিল। ম্যাচের ...