| ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

মুমিনুল-শান্তর ব্যাটে বড় সংগ্রহ বাংলাদেশের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ মে ০৮ ১৯:৪১:২৪
মুমিনুল-শান্তর ব্যাটে বড় সংগ্রহ বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ বনাম পাকিস্তান টেস্টে প্রথম দিনটা পুরোপুরি নিজেদের করে নিয়েছে টাইগাররা। নাজমুল হোসেন শান্ত ও মুমিনুল হকের দুর্দান্ত জুটিতে শক্ত অবস্থানে থেকেই দিন শেষ করেছে বাংলাদেশ। দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেটে ৩০১ রান।

দিনের সবচেয়ে বড় আকর্ষণ ছিল শান্ত-মুমিনুলের ১৭০ রানের জুটি। শুরুতে দ্রুত দুই উইকেট হারিয়ে চাপের মুখে পড়লেও এই দুই ব্যাটারের দৃঢ়তায় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।

অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলেছেন অনবদ্য এক সেঞ্চুরির ইনিংস। ১০১ রান করে আউট হওয়ার আগে তিনি ১৩০ বলে ১২টি চার ও ২টি ছক্কা হাঁকান। অন্যদিকে মাত্র ৯ রানের জন্য সেঞ্চুরি মিস করেন মুমিনুল হক। দীর্ঘ সময় ক্রিজে থেকে ২০০ বল মোকাবিলা করে ৯১ রান করেন তিনি। তার ইনিংসে ছিল ১২টি চারের মার।

দিন শেষে ক্রিজে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম ও লিটন দাস। মুশফিক ফিফটি থেকে মাত্র ২ রান দূরে অপরাজিত আছেন ৪৮ রানে, আর লিটনের সংগ্রহ ৮ রান।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। দলীয় ৩১ রানেই ফিরে যান দুই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম। জয় ৮ এবং সাদমান করেন ১৩ রান। এরপরই প্রতিরোধ গড়ে তোলেন শান্ত ও মুমিনুল।

দ্বিতীয় সেশনে পাকিস্তানি বোলারদের ওপর পুরোপুরি আধিপত্য দেখান এই দুই ব্যাটার। ধৈর্য ও আক্রমণাত্মক ব্যাটিংয়ের মিশেলে তারা দলকে বড় সংগ্রহের ভিত গড়ে দেন।

এই সেঞ্চুরির মাধ্যমে টেস্ট ক্যারিয়ারে নবম শতক পূর্ণ করলেন শান্ত। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে তার চেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি আছে কেবল মুমিনুল হক, মুশফিকুর রহিম ও তামিম ইকবালের। সবশেষ পাঁচ টেস্টে এটি শান্তর চতুর্থ সেঞ্চুরি।

তবে সেঞ্চুরির পর বেশিক্ষণ টিকতে পারেননি তিনি। মোহাম্মদ আব্বাসের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন বাংলাদেশ অধিনায়ক। আম্পায়ার প্রথমে আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় পাকিস্তান।

অন্যদিকে বরাবরের মতো ধীরস্থির ব্যাটিং করেন মুমিনুল। ১০২ বলে ফিফটি পূর্ণ করার পর ধীরে ধীরে এগোচ্ছিলেন শতকের দিকে। কিন্তু নোমান আলীর বলে এলবিডব্লিউ হয়ে ৯১ রানে থামতে হয় তাকে।

শেষ বিকেলে মুশফিক ও লিটনের ব্যাটে আর কোনো বিপদ ঘটেনি। ফলে প্রথম দিন শেষে বড় সংগ্রহের দিকেই তাকিয়ে বাংলাদেশ।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

মেসির শেষ ম্যাচ ৬ অক্টোবর, প্রতিপক্ষ কারা!

নিজস্ব প্রতিবেদক: আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচের তারিখ ও প্রতিপক্ষ জানা গেছে। ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...